গত দেড় বছর ধরে আজকের দিনের অপেক্ষায় ছিলেন বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোটদান শেষে এ কথা জানান তিনি।
ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়া আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, সকাল থেকেই সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। সারা দেশে ভোটগ্রহণের পরিস্থিতিতে জনগণ আশ্বস্ত হয়েছে বলে মন্তব্য করেন সেনাপ্রধান।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন