হাটহাজারী সিটি সেন্টার ও এন জহুর সেন্টারের মালিক সরওয়ার মোর্শেদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) চট্টগ্রামের অর্থ ঋণ আদালত-২ এর বিচারক সেঁজুতি জান্নাত এ আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, সোস্যাল ইসলামী ব্যাংকের ১৪ কোটি টাকার ঋণ পরিশোধ না করা পর্যন্ত সরওয়ার মোর্শেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা বহাল থাকবে।
তথ্যটি নিশ্চিত করে অর্থ ঋণ আদালত-২ এর পেশকার রেজাউল করিম বলেন, ‘ব্যাংকের খেলাপি ঋণের মামলায় সরওয়ার মুর্শেদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার কাছ থেকে সোশ্যাল ইসলামী ব্যাংকের চকবাজার শাখা সরওয়ার মোর্শেদের কাছে ১৪ কোটি টাকা পাওনা রয়েছে।’
প্রসঙ্গত, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর কয়েকটি মামলাও রয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন