1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মালতী বড়ুয়া’র ঘর নির্মাণে সামাজিক সংগঠন ‘প্রজ্ঞা সারথী সংঘ’ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজতের ভূমিকা অপরিসীম: প্রধানমন্ত্রী বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত মায়ানমার হতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি : ইসি সচিব মানসিক স্বাস্থ্য আর অবহেলা নয়:বাংলাদেশে দক্ষ মনোবিজ্ঞানী, স্থায়ী পদ ও সমন্বিত নীতির এখনই সময় প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজার পরিদর্শনে প্রধানমন্ত্রী ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে ‘Talent Hunt 2026’: NEET যুব ও নারীদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী গোলাম সারোয়ার খান ঢাকায় গ্রেপ্তার চট্টগ্রামে ডাকাতি করা ‘সিলেটি জসিম’ ময়মনসিংহে গ্রেপ্তার বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর কাল, প্রস্তুত সাত ভেন্যু টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমে মিলল এএসআইয়ের মরদেহ ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসি-ল্যান্ডের বিরুদ্ধে মামলা গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি ও সুদানি বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ ৯ আগষ্ট ফটিকছড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঃ বরণে প্রস্তুত,প্রত্যাশাও অনেক পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর উদ্যোগে হিরোশিমা দিবস-২০২৬ পালিত বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রধানমন্ত্রীর সফর সফল করতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ টেকনাফে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমে মিলল এএসআইয়ের মরদেহ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুমের ভেতর থেকে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে পুলিশ ক্যাম্পের ওয়াশরুমের দরজা কেটে তার মরদেহ বের করা হয়। 

রুবেল হোসেন ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গতকাল শুক্রবার বিকেলে রোলকলে এএসআই রুবেল অনুপস্থিত ছিলেন। পরে ক্যাম্পের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি।

পরদিন শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করলে সেটি ভেতর থেকে লক করা দেখতে পান। দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পাওয়ায় তিনি জানালা দিয়ে ভেতরে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

বিষয়টি জানার পর ক্যাম্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। পরে উখিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট চিকিৎসকের উপস্থিতিতে বন্ধ ওয়াশরুমের স্টিলের দরজা কেটে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত একটি মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চ লাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াশরুম ব্যবহারের সময় স্ট্রোক করে তিনি মারা যেতে পারেন। তবে ময়নাতদন্ত ও আইনি তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com