1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঈদে কোরবানি দেওয়া হলো না যুবকের; ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মৃত্যু

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের রামু উপজেলায় পবিত্র ঈদুল আযহায় কোরবানি দেওয়ার জন্য গরু কিনে নিজ বাড়ীতে ফেরার পথে ছিনতাইকারীদের হামলায় নির্মম ভাবে হত্যাকান্ডের শিকার হয়েছে এক যুবক। নিহতের নাম সালাউদ্দিন পারভেজ(১৮)। তিনি কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকার আবদুর রহিমের ছেলে।এই ঘটনায় আরো ২ জন গুরুতর ভাবে আহত হয়েছেন।

সোমবার (০২ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার গর্জনিয়া-ফুলনিরচর সড়কের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় আহতরা হলেন একই এলাকার গরু ব্যবসায়ী আহমদ হোসেন (৪৫) ও তার সঙ্গী একরাম (৩২)।

স্থানীয় সূত্র ও আহতদের স্বজনরা জানান, রামুর গর্জনিয়া হাট থেকে সাত–আটজন মিলে দুটি গরু কিনে বাড়ি ফিরছিলেন আহমদ হোসেনের নেতৃত্বে। পথিমধ্যে রাত একটার দিকে ফরেস্ট অফিস এলাকায় পৌঁছালে স্থানীয় যুবক জাহেদের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে গরু দুটি ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে গরুগুলো উদ্ধার করেন। পরে গরুগুলো পুনরায় নিয়ে যাওয়ার সময় হামলাকারীরা পেছন দিক থেকে অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে গুরুতর আহত হন সালাউদ্দিন পারভেজ, আহমদ হোসেন ও একরাম।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে- গরু ছিনতাইয়ের জেরে এই ঘটনা ঘটেছে। নিহত পারভেজসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে জাহেদ নামে এক যুবকের নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল। বর্তমানে ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, জাহেদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরেই এলাকায় ছিনতাই ও চাঁদাবাজিতে জড়িত। কিন্তু কেউ ভয়ে মুখ খোলেন না। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com