চট্টলার কণ্ঠ ডেস্কঃ তেহরান ও তেলআবিবের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম দফায় আগামী সপ্তাহেই দেশে ফিরছেন ২৫ জন বাংলাদেশি নাগরিক। পুরো প্রক্রিয়ায় মোট ৯২ জন বাংলাদেশিকে দেশে ফেরানো হবে ধাপে ধাপে।
রবিবার ২২ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘বাংলাদেশি নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ আমরা দ্রুত বাস্তবায়ন করছি।
তেহরানে বাংলাদেশের দূতাবাস ইতোমধ্যে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের একটি তালিকা তৈরি করেছে, যা পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাকিস্তান সরকার তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশিদের প্রবেশের অনুমতি দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এসব বাংলাদেশি ইরান থেকে স্থলপথে পাকিস্তানে প্রবেশ করবেন। সেখান থেকে করাচি বা নিকটবর্তী বিমানবন্দর দিয়ে দুবাই হয়ে বাংলাদেশে ফেরানো হবে।
ইসলামাবাদের এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী ২৫ কিংবা ২৬ জুনের মধ্যে প্রথম দলটি ইসলামাবাদে প্রবেশ করতে পারে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে তাদের বাংলাদেশে পাঠানো হবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন