1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 9:32 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

ইরানি হামলায় তেলআবিবে বিস্ফোরণ!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, June 21, 2025

চট্টলার কণ্ঠ ডেস্কঃ ইরান ইসরাইলের সামরিক স্থাপনাগুলোর ওপর শনিবার ভোরে এক নতুন ও বৃহৎ মাত্রার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এ হামলা ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি তেলআবিবের কেন্দ্রস্থলে আঘাত হানে।এর ফলে সেখানে বিস্ফোরণের পর আগুন জ্বলে ওঠে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম জানিয়েছে, এ অভিযানে ইসরাইল অধিকৃত ভূখণ্ডের সামরিক ও লজিস্টিক কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হয়।

এতে তেলআবিবসহ বিভিন্ন ইসরাইলি বসতিতে সাইরেন বেজে ওঠে এবং একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরাইলি বাহিনীর বুরাতে দেশটির চ্যানেল ১২ জানিয়েছে, শনিবার ইরান মোট ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার মধ্যে মাত্র ৫টি প্রতিহত করা সম্ভব হয়েছে।

এর মধ্যে তেলআবিবের দক্ষিণে হোলোন এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে একটি বহুতল ভবনে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।

এদিকে ইরানের ধারাবাহিক পাল্টা হামলার প্রেক্ষিতে ইসরাইল নতুন ‘লাইটনিং’ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন শুরু করেছে, যাতে ইরানি ড্রোন প্রতিহত করা যায়।ইসরাইলি চ্যানেলটি এমন তথ্যও নিশ্চিত করেছে।

এদিকে জেরুজালেম পোস্ট স্বীকার করে বলেছে, ইরানি ভূখণ্ডে ইসরাইলের হামলা শুরুর এক সপ্তাহ পরেও “তেহরানে কেন্দ্রীয় সরকারের স্থিতিশীলতার কোনো ভাঙন নেই, বরং তেহরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।” 

অন্যদিকে তাসনিম জানিয়েছে, শনিবারের হামলাটি ছিল ইরানের ১৮তম পাল্টা সামরিক পদক্ষেপ। যা তেহরানের পক্ষ থেকে চলমান প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে। 

বিশ্লেষকরা বলছেন, এসব হামলার মাধ্যমে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে—তারা তাদের কৌশলগত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সামরিক চাপ অব্যাহত রাখবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com