1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 6:25 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, September 12, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলায় ১৪ কর্মী আহত হয়েছেন। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে শহরটি। এ হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। 

বুধবার ১১ সেপ্টেম্বর রাতে উত্তরাঞ্চলীয় কনোটোপ শহরের বিদ্যুৎকেন্দ্রটিতে ড্রোন হামলা করে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শহরে বিদ্যুৎ পুনরুদ্ধারে কাজ করছে উদ্ধারকারীরা। যুদ্ধ শুরুর আগে কনোটোপে প্রায় ৮৩ হাজার মানুষ বসবাস করতো। আঞ্চলিক কর্মকর্তারা বলেছেন, হামলার সময় ১০টি বিস্ফোরণ হয়েছে।

শহরটির মেয়ল আর্টেম সেমেনিখিন বলেছেন, হামলায় বিদ্যুৎব্যবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে তিনি জানান, এই মুহূর্তে হাসপাতাল ও পানি সরবরাহ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের যথাসাধ্য চেষ্টা করছেন বিদ্যুৎকর্মীরা। তিনি বলেন, হাসপাতালগুলোর নিয়মিত কার্যক্রম চলছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সুমি অঞ্চলে কনোটোপ শহরকে রাশিয়া বিশেষভাবে লক্ষ্যবস্তু করেছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, বিস্তৃত রুশ হামলার অংশ হিসেবে কনোটপ শহরে হামলা চালানো হয়। এ সময় শহরটিতে ৬৪টি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। নয়টি ভিন্ন অঞ্চলে সেগুলোর ৪৪টিই গুলি করে ভূপাতিত করেছে তারা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে সেখানে এ ধরনের হামলা নিয়মিত হচ্ছে।

আঞ্চলিক প্রসিকিউটর ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় সাতটি অ্যাপার্টমেন্ট ভবন, চিকিৎসা ও শিক্ষাপ্রতিষ্ঠান, একটি দোকান, একটি ব্যাংক এবং শহরের ট্রামওয়ের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে গভর্নর সের্হি তিউরিন বলেছেন, রাশিয়ান ড্রোন হামলার ফলে কেন্দ্রীয় খমেলনিটস্কি অঞ্চলে একটি আসবাবপত্রের গুদামে আগুন লেগেছে। সকালে দমকল বাহিনীকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা গেছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com