1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 9:34 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

আ’লীগসহ ১৪ দলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, October 3, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃগণহত্যার হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক দলগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল বুধবার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটভুক্ত দলগুলো গণহত্যা চালাতে সরাসরি হুকুম দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৩১টি পৃথক অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে ১৩টি অভিযোগ জমা পড়ে চিফ প্রসিকিউটরের দপ্তরে। বাকিগুলো ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দাখিল করা হয়েছে। এসব অভিযোগের মধ্যে আগে কয়েকটিতে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নাম আছে। তবে ১৪ দলের শরিকদের বিরুদ্ধে এই প্রথম অভিযোগ এসেছে। 

শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ 

গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে স্কুলছাত্র শাহরিয়ার খান আনাস হত্যার ঘটনায় অভিযোগ জমা পড়েছে প্রসিকিউশনে। শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে এই হত্যার অভিযোগ দাখিল করেন নিহতের বাবা মো. পলাশ। 

রিমান্ডে কামাল নাসের, মেসবাহউদ্দিন, মুর্শিদি ও নজরুল ইসলাম

বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে দলটির এক কর্মীর মৃত্যুর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পাশাপাশি গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদকে ৩ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর হাকিম জাকির হোসাইনের আদালত গতকাল এ আদেশ দেন। মঙ্গলবার রাতে রাজধানীর পৃথক এলাকা থেকে কামাল নাসের চৌধুরী ও মেজবাহউদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি। 

একইদিন ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেপ্তার খুলনা-৪ আসনের সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর হাকিম মো. আক্তারুজ্জামান এ আদেশ দেন। পাশাপাশি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের সাবেক সভাপতি এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এদিন আদালতে নজরুল ইসলামের রিমান্ড শুনানিতে বিচারকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিএনপিপন্থি আইনজীবীরা। দীর্ঘ সময়ের হট্টগোল শেষে শান্ত হয় এজলাস কক্ষ। 

সাবেক এমপি আব্দুর রউফ, আজাদসহ আরও ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

৫ আগস্ট বাঘমারাতে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় রাজশাহী-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে গতকাল রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

কুষ্টিয়ার কুমারখালী প্রতিনিধি জানান, ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর সুজন মালিথা নামে এক যুবককে হত্যার অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়। সে মামলায় গত মঙ্গলবার রাজধানীর মিরপুর থেকে কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় গত মঙ্গল ও বুধবার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে পুলিশ ও র‍্যাব গ্রেপ্তার করেছে। 

এদিকে সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতে ইসলাম নেতা মাওলানা ইকবাল হোসেনকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে হেফাজতে ইসলামের সমর্থক ফয়সাল মাহমুদ হাবিবী সোনারগাঁ থানায় এ মামলা করেন। এতে নারায়ণগঞ্জের সাবেক দুই এমপি নজরুল ইসলাম বাবু ও আবদুল্লাহ আল কায়সার ছাড়াও ৬২ জনকে আসামি করা হয়েছে। এছাড়া চাঁদাবাজি ও মারধরের অভিযোগে গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক ডিআইজি হারুন অর রশিদসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন মো. শাহ আলম নামে এক ব্যবসায়ী। 

খুন, অপহরণ ও অবৈধ অস্ত্র মামলায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। গতকাল তাঁকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন। এছাড়া অর্থ পাচারের দায়ে অভিযুক্ত সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ড. জান্নাত-আরা-তালুকদার হেনরী ও তাঁর স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সিরাজগঞ্জ সদর আমলি আদালত-২ এর বিচারিক হাকিম রাসেল মাহমুদ জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান। 

নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডি

ট্রেডবেসড মানি লন্ডারিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ লাখ ডলার পাচারের অভিযোগে নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডি। গতকাল সিআইডির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। সিআইডি জানিয়েছে, ব্যক্তিগত ক্ষমতা ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে নাসা গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট ৪টি প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ২১ হাজার কোটি টাকার ঋণ গ্রহণ করে আমদানি এবং রপ্তানির আড়ালে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে শত শত কোটি টাকা পাচার করেছেন নজরুল ইসলাম। এই টাকা দুবাই, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে পৃথক একটি অনুসন্ধান কার্যক্রম চলমান আছে। এছাড়া অর্থ পাচারের মাধ্যমে লন্ডনের ফিলিমোর গার্ডেন এবং ব্রান্সউইক গার্ডেনে তাঁর মেয়ে আনিকা ইসলামের নামে বাড়ি কেনারও অভিযোগ পাওয়া গেছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com