1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হলেন মাহমুদুর রহমান

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্কঃদীর্ঘ দেড় দশকের বেশি সময় পর অবশেষে দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হলেন বর্ষীয়ান সাংবাদিক ড. মাহমুদুর রহমান। এত দিন তিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

এর আগে পত্রিকাটির প্রকাশক ছিলেন হাসমত আলী। তিনি সম্মতি দিলেও প্রকাশক পাল্টানোর আবেদন এত বছর গ্রহণ করা হয়নি। 

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে প্রকাশক হিসেবে ডিক্লেয়ারেশনে স্বাক্ষর করেন মাহমুদুর রহমান।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং দৈনিক আমার দেশ পত্রিকার নগর সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ এই তথ্য জানিয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরও বিগত সময় আওয়ামী সরকার আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক পরিবর্তন করেনি।

গত ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। প্রায় সাড়ে পাঁচ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন তিনি।

আওয়ামী লীগের শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১২৪টির বেশি মামলা হয়। একটি মামলায় মাহমুদুর রহমান ও তার স্ত্রীকে সাত বছর কারাদণ্ড দেন আদালত। মামলায় তাকে কারা নির্যাতনও ভোগ করতে হয়।

এমনকি ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে ফেরার পরও তাকে কারাগারে যেতে হয়। তবে পাঁচ দিনের মাথায় তিনি জামিনে মুক্ত হন।

প্রথম দফায় ২০১০ সালের জুন মাসে ও দ্বিতীয় দফায় ২০১৩ সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ এবং তার সম্পাদিত আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার।

দৈনিক আমার দেশ পত্রিকার যাত্রা ২০০৪ সালে। পত্রিকাটির মালিক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব এবং সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালু। ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে ফালু কারাগারে গেলে এক পর্যায়ে পত্রিকাটির মালিকানা পরিবর্তন হয়। দায়িত্ব নেন জাতীয় বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে শুরুর দিকে সরকারের সমালোচনায় মুখর ছিল দৈনিক আমার দেশ। এতে পত্রিকাটি সরকারবিরোধীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে রোষানলে পড়ে আওয়ামী লীগ সরকারের।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com