1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 7:28 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

আমতলীর ইউএনওর নাগরিক সংবর্ধনায় নিজেও কাঁদলেন উপস্থিত সকলকেও কাঁদালেন!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, May 6, 2025

মাইনুল ইসলাম রাজু:আমতলী (বরগুনা) প্রতিনিধি।বরগুনার আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের পদোন্নতি জনিত বদলীতে এক নাগরিক সংবর্ধনায় তিনি নিজে কাঁদলেন উপস্থিত অন্যদেরকেও কাঁদালেন। এসময় হলরুম জুরে পিনপতন নিরবতার মধ্যে অনুষ্ঠান শেষে শুধু একে অপরের দিকে তাকিয়ে চোঁখের পানিতে বিদায় জানিয়েছেন সকলের প্রিয়জন মানবতার ফেরিওয়ালাকে। এরকম এক হৃদয় বিদারক ঘটনা ঘটে সোমবার দুপুর ১২টায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে।

সোমবার ৫ মে দুপুরে আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের পদোন্নতি জনিত বদলীর কারনে উপজেলা পরিষদের হলরুমে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম টারজন, পৌর বিএনপি ও উপজেলা যুবদলের আহবায়ক কবির উদ্দিন ফকির, ইসলামী আন্দোলনের আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদী, জামায়াতে ইসলাম বাংলাদেশ আমতলী শাখার সাবেক সেক্রেটারী মো. আব্দুল মালেক, সাংবাদিক জাকির হোসেন, হায়াতুজ্জামান মিরাজ, জসিম উদ্দিন হাওলাদার, রেজাউল করিম, সোহাগ বিশ^াস, বকুলনেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি আকতার, চিলা হাসেম বিশ^াস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, জাতীয়তাবাদী মাধ্যমিক শিক্ষক ফোরামের আহবায়ক মো. দেলোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবদুল্লাহ, উপজেলা এতিমখানা সমিতির সভাপতি মাওলানা মোকছেদুল্লাহ, পৌর যুবদল সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।

এর আগে রবিবার সন্ধ্যায় আমতলী পৌরসভা কার্যালয়ের হলরুমে পৌরপ্রশাসক ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পৌরসভার সচিব মো. রফিকুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম। সভায় বক্তব্য রাখেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হায়দার, বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ, হিসাব রক্ষক মো. নাসির উদ্দিন, সাংবাদিক জাকির হোসেন, জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ।

সভায় সচিব রফিকুল ইসলাম কেঁদে ফেলেন এবং তিনি বলেন, আমার ২৬ বছরের চাকুরী জীবনে এরকম একজন ইউএনও সৎ দক্ষ জনবান্ধব পৌরপ্রশাসক হতে পারে তা আমার জানা ছিল না। তিনি বলেন পৌর কর্মকর্তা কর্মচারীদের বজু বছরের পুরানো বকেয়া দেড় কোটি টাকা বেতন ভাতা এক সঙ্গে প্রদান করেছেন। এটা আমাদের হৃদয়ের স্বর্নাক্ষরে লেখা থাকবে।

ওই দিন সন্ধ্যায় অফিসার্স ক্লাবে এক বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম।। সভায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মাদ জামাল হোসাইন, কৃষি কর্মকর্তা মো. রাসেল, বিআরডিবি কর্মকর্তা মো. মহিদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছারসহ সকল কর্মকর্তা বৃন্দ।

পরের দিন সোমবার আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মো. আব্দুল আজিজ মিয়া। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম।

সভায় বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মাদ জামাল হোসাইন, বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, বীরমুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, সাংবাদিক জাকির হোসেন, জসিম উদ্দিন হাওলাদার ও মো. রেজাউল করিম প্রমুখ।

বিদায়ী ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম বলেন, আমি আমতলী উপজেলা বাসীর নিকট থেকে যে ভালোবাসা পেয়েছি তা দেখে আমি অভিভুত। এ ঋণ আমি কোন দিন শোধ করতে পারবো না। তিনি আরো বলেন, আমি একজন আল্লাহর খাদেম হয়ে শাসক নয় সেবক হয়ে সাধারণ মানুষের সেবা দিয়েছি। তিনি আমতলীবাসীর সবার নিকট তার জন্য দোয়া প্রার্থনা করে বলেন, আমি চাই আমতলীর সকল মানুষ সব সময় ভালো থাকবে এটাই আমি প্রত্যাশা করি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com