1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 7:27 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

আমতলীতে চিকিৎসক রিয়াজ মৃধার বাড়িতে ডাকাতি: আহত ২

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, May 5, 2025

মাইনুল ইসলাম রাজু:আমতলী (বরগুনা) প্রতিনিধি।বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাতে ওই ঘটনা ঘটে। ডাকাতদল চিকিৎসকের বৃদ্ধা মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিবিকে বেঁধে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লক্ষাধিক টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এতে মা ও ফুফু আহত হয়েছে।

সোমবার (৫ মে) সকালে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী ডা. রিয়াজ উদ্দিন মৃধা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের রেজিস্টার হিসেবে কর্মরত আছে। বর্তমানে ঢাকায় ট্রেনিং রয়েছেন।

স্থানীয় ও ভূক্তভোগী সূত্রে জানা গেছে, ডা. রিয়াজ উদ্দিন মৃধার বৃদ্ধ বাবা মো. রফিকুল ইসলাম মৃধা গত ২৯ এপ্রিল হজ্বের উদ্দেশ্যে সৌদিআরব গিয়েছেন। বাড়িতে ছিলেন তার মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিবি। এই সুযোগে রবিবার গভীর রাতে ৭-৮ জনের মুখোশধারী একটি ডাকাত দল বাড়ির পাকা ভবনের পূর্ব পাশের একটি জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

ডাকাতরা বৃদ্ধা নুরজাহান বেগম ও জয়গুন বিধিকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত-পা বেঁধে মারধর করে। এরপর তারা ঘরের আলমারি ভেঙে তছনছ করে চার ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

ডা. রিয়াজ উদ্দিন মৃধা মুঠোফোনে বলেন, তার বাবা হজ্বে গিয়েছেন। বাড়িতে শুধু তার মা ও ফুফু ছিলেন। রবিবার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আমার মা ও ফুফুকে বেঁধে মারধর করে এবং ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে
বের করে আইনের আওতায় আনা হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com