1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আমতলীতে এক গৃহবধূর আত্মহত্যা!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

মাইনুল ইসলাম রাজু:আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামে বিয়ের এক বছরের মধ্যে পিতার বাড়ীতে বসে সাবিনা (১৯) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন।

সাবিনার শশুর বাড়ীর সূত্রে জানা যায়, মানিকঝুড়ি এলাকার শানু হাওলাদারের পুত্র মো. বায়েজিদের সাথে একই গ্রামের জামাল মীরের মেয়ে সাবিনার প্রেমের সর্ম্পকের সূত্রে গত এক বছর পূর্বে বিবাহ হয়। কিন্তু ওই বিবাহ কনের পিতা জামাল মীর ও তার পরিবার মেনে নেয়নি। ওই ঘটনাকে কেন্দ্র করে বিবাহের পর থেকে কনের সাথে তার পিতা-মাতার বিবাদ চলে আসছে ।

ওই বিবাদ মিটানোর জন্য গতকাল সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে স্থানীয় সাবেক ইউপি সদস্য জসিম হাওলাদার ও সংরক্ষিত নারী সদস্য সাহিদা বেগমের উপস্থিতিতে বসে ফয়সালা হওয়ার কথা ছিলো। কিন্তু নির্ধারিত সময় সালিসগন মানিকঝুড়ি স্ট্যান্ডে উপস্থিত হলেও কনের পিতা জামাল মীর ফয়সালায় বসবেন না বলে সালিশগনকে জানিয়ে দেন। ওই ঘটনাকে কেন্দ্র করে রাতে কনে সাবিনা তার পিতা-মাতার সাথে ঝগড়াঝাঁটি করে ঘুমাতে যায়। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে সাবিনা ঘুম থেকে না উঠায় তার মা রিমা বেগম সাবিনাকে ডাকতে গিয়ে তিনি দেখতে পায় বসত ঘরের দোতালার আড়ার সাথে সাবিনা গলায় কালো রংয়ের ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে।

ওই সময় সাবিনার মা রিমা বেগম ডাকা-চিৎকার শুরু করলে বাড়ীর অন্যান্য লোকজন এসে সাবিনার নিথরদেহ ঝুলে থাকতে দেখে আমতলী থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে সাবিনার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আমতলী থানায় নিয়ে যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সাবিনার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com