ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুর্বৃত্তরা কেন্দ্র থেকে দুটি ক্যামেরা চুরি করে নিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ক্যামেরা না দেখে বিষয়টি নজরে আসে। ভোটের দিন বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ক্যামেরা সরানো হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘আমি ঘটনাটি সম্পর্কে খবর পেয়েছি। আজকের মধ্যেই নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন