চট্টলার কণ্ঠ ডেস্কঃ আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে। জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তা দেওয়ার জন্য সাত দিনের মধ্যে আলাদা সেল গঠন করা হবে।
সোমবার ৩০ ডিসেম্বর ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে। টাকার জন্য শহীদ পরিবারের আগেই অনেকে মামলা করছে। এটি বন্ধ করতে হবে।
আইন উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তা দেওয়ার জন্য সাত দিনের মধ্যে আলাদা সেল গঠন করবে আইন মন্ত্রণালয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন