চট্টলার কণ্ঠ ডেস্কঃ আদালতের সহায়ক কর্মচারীদের সরকারি আইনি সহায়তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা ১৫ ডিসেম্বর বিকাল সাড়ে চারটায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব কাজী মিজানুর রহমান, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাননীয় অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাসান শাহরিয়ার। কর্মশালায় লিগ্যাল এইড কার্যক্রমে আদালতের সহায়ক কর্মচারীদের ভূমিকা বিষয়ে আলোচনা করেন মাননীয় জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জনাব রূপন কুমার দাশ।
কর্মশালায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সকল সহায়ক কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন