1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অবশেষে চসিকের প্রকৌশলী ঝুলনকে চাকরি থেকে অপসারণ!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্কঃ ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাতের বেলা চট্টগ্রাম নগরে সড়কবাতি নিভিয়ে রাখার ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের আলোচিত প্রকৌশলী ঝুলন কুমার দাসকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। অপসারণের বিষয়টি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা কাম প্রটোকল কর্মকর্তা আজিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ ডিসেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদত হোসেন স্বাক্ষরিত এক আদেশে ঝুলন কুমার দাসকে অপসারণ করা হয়। তবে বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে।

অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদ্যুৎ উপ-বিভাগের নির্বাহী প্রকৌশলী (সাময়িক বরখাস্ত) ঝুলন কুমার দাসকে সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯, এর ৬৪(২) ধারার প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন নগদে প্রাপ্য হবেন। এ আদেশ ১৫ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।

তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বদলির মাত্র আড়াই মাসের মাথায় তাকে নিয়োগকারী সংস্থা চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) ফিরিয়ে আনা হয়েছে।

চসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাস গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বেও ছিলেন। গত ১৪ আগস্ট তার বিরুদ্ধে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তারা জানান, গত ৩ থেকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঝুলন কুমার দাসের নির্দেশে সড়কবাতি বন্ধ রাখা হয়। এতে রাতের অন্ধকারে তাদের ওপর নির্মম নির্যাতন চালানোর পাশাপাশি গুলিবর্ষণও হয়। মৃত্যুর ঘটনাও ঘটে। এ জন্য তাকে বরখাস্তের দাবি জানান তারা।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ওই দিনই ঝুলনকে সাময়িক বরখাস্তের পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি করে চসিক। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার আগেই গত ২৬ সেপ্টেম্বর তাকে রংপুর সিটি করপোরেশনে বদলি করে স্থানীয় সরকার বিভাগ। সবশেষ গত ৮ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ অপর এক আদেশে তাকে ফের চসিকে বদলি করেছে। ওই চিঠিতে বলা হয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ঝুলনের বিরুদ্ধে বিধি অনুযায়ী পদক্ষেপ নেবে চসিক। 

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com