1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 8:14 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, July 26, 2026

চসিকের (চট্টগ্রাম সিটি করপোরেশনের) প্রকৌশলী দম্পতিকে ময়মনসিংহ ও রংপুর সিটি করপোরেশনে বদলিপূর্বক পদায়ন করেছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার (২৩ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ৯ জুলাই এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছিল স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে যুগ্মসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মাদ শাহীন-উল ইসলাম চৌধুরীকে ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) এবং নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) মিজ ফারজানা মুক্তাকে রংপুর সিটি করপোরেশনে (রসিক) বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মস্থল থেকেই তাঁরা নিজ নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতাসহ পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। তাঁদের জ্যেষ্ঠতা, পদোন্নতি, অবসর-সংক্রান্ত সুবিধাসহ অন্যান্য প্রশাসনিক বিষয়ও নতুন কর্মস্থল থেকেই নিষ্পন্ন হবে।

এতে আরও বলা হয়েছে, দুই কর্মকর্তাকে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ২৭ জুলাই থেকে তাঁরা স্ট্যান্ড রিলিজপ্রাপ্ত বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ৯ জুলাই স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে জারি করা এক স্মারকে শাহীন-উল ইসলাম চৌধুরী ও ফারজানা মুক্তার বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়। স্মারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরেজমিন তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

জানা গেছে, এর আগে দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, সরকারি প্রকল্পে অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছিল। অভিযোগের সত্যতা যাচাই করতেই তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

অভিযোগকারী চট্টগ্রামবাসীর পক্ষে মেহেদী চৌধুরী ২০২৬ সালের ২৫ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা/মন্ত্রী বরাবর আবেদন করেন। এতে অভিযুক্ত দুই কর্মকর্তাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরে বদলি এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

আবেদনে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ফাইল বাণিজ্য ও প্রশাসনিক প্রভাব খাটানোর মাধ্যমে তাঁরা বিপুল সম্পদের মালিক হয়েছেন। পাশাপাশি অল্প সময়ে প্রায় ৫০ কোটি টাকার সম্পদ অর্জন এবং অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগও করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ বা চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পাওয়া যায়নি। তদন্তের মাধ্যমেই বিষয়গুলো যাচাই করা হবে।

অভিযোগে আরও বলা হয়, শাহীন-উল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগ উঠেছিল। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় নগরের সড়ক বাতি বন্ধ রাখার ঘটনায় তিনি সমালোচনার মুখে পড়েন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনার পর তাঁকে বরিশাল সিটি করপোরেশনে বদলি করা হয়েছিল বলেও দাবি করা হয়। এ ছাড়া ২০১৭ সালে এক কর্মকর্তার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাঁকে সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল বলে আবেদনে উল্লেখ করা হয়। পরে উচ্চ আদালতের আদেশে তিনি চাকরিতে ফিরে আসেন।

ফারজানা মুক্তার নিয়োগ ও দায়িত্ব নিয়েও আবেদনে প্রশ্ন তোলা হয়েছে। এতে বলা হয়েছে, শাহীন-উল ইসলামের প্রভাবের কারণে তিনি অস্থায়ী সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পান এবং ২০২৩ সালে স্থায়ী কর্মকর্তা না হয়েও প্রায় ২৫০ কোটি টাকার ‘পরিচ্ছন্ন কর্মী নিবাস নির্মাণ’ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পান। এ নিয়োগ প্রক্রিয়ায় সরকারি বিধি অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্তের দাবি জানানো হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে প্রশাসনিক কারণে শাহীন-উল ইসলাম চৌধুরীকে চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে বরিশাল সিটি করপোরেশনে নির্বাহী প্রকৌশলী (পুর) হিসেবে বদলি করা হয়। পরে সিটি করপোরেশনে প্রকৌশলীর সংকট ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার কথা উল্লেখ করে তাঁকে পুনরায় চট্টগ্রামে ফিরিয়ে আনার জন্য স্থানীয় সরকার বিভাগে আবেদন করা হয়।

অভিযোগকারীর দাবি, ওই প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের সেপ্টেম্বর শাহীন-উল ইসলাম চৌধুরী পুনরায় সিটি করপোরেশনে যোগ দিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেন।

এদিকে, তাঁর বিদেশে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া যাওয়ার অনুমতি চাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সংস্থাপন শাখার এক স্মারকে জানানো হয়, তিনি ২০২৬ সালের ১ অক্টোবর থেকে এক বছরের জন্য মালয়েশিয়ায় অবস্থানের অনুমতি চেয়েছেন।

অভিযোগকারীরা আরও দাবি করেছেন, পাঁচলাইশ আবাসিক এলাকায় ফ্ল্যাট, ব্যক্তিগত গাড়ি, জমি ও অন্যান্য সম্পদের বিষয়েও তদন্ত প্রয়োজন। তবে এসব অভিযোগের সত্যতা তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com