চট্টলার কণ্ঠ ডেস্ক:অগ্রণী ব্যাংক পিএলসি তে কর্মরত নির্বাহী-কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে “অগ্রণী ব্যাংক বৌদ্ধ পরিষদ” নামে একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রথম সভা লক্ষাণ চন্দ্র সিংহ, উপ-মহাব্যবস্থাপক (পিআরএল) আহবানে মতিঝিল কিচেন গার্ডেন এ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় বড়ুয়া এজিএম/শাখা প্রধান, কামরাঙ্গীর চর শাখা, ঢাকা। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়াধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা (সাবেক উপ-মহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক পিএলসি) এবং আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগ্রণী দুয়ার সার্ভিসেস এজেন্ট ব্যাংকিং এর সিইও মো: কামরুজ্জামান এবং মো: জালাল উদ্দিন মাহমুদ উপ-মহাব্যবস্থাপক (অব:) দুয়ার ব্যাংকিং সার্ভিসেস।
উক্ত সভায় একটি আহবায়ক কমিটি গঠনের পরবর্তীতে প্রধান অতিথি ভবেশ চাকমাকে “অগ্রণী ব্যাংক বৌদ্ধ পরিষদ” এর পক্ষ থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট হিসাবে পদায়ন করায় ফুলেল শুভেচ্ছা এবং একটি ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য যে, নবগঠিত অগ্রণী ব্যাংক বৌদ্ধ পরিষদ এর প্রধান উপদেষ্টা হিসাবে ভবেশ চাকমাকে মনোনীত করা হয়েছে।
অগ্রণী ব্যাংক বৌদ্ধ পরিষদ,
আহবায়ক কমিটি:
১. আহবায়ক- লক্ষ্মণ চন্দ্র সিংহ, উপ-মহাব্যবস্থাপক (পিআরএল), বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা,
২. যুগ্ম আহবায়ক- নীলাঞ্জনা চাকমা, উপ-মহাব্যবস্থাপক, ঢাকা সার্কেল, ঢাকা।
৩. সদস্য সচিব- বিজয় বড়ুয়া, এজিএম/শাখা প্রধান, কামরাঙ্গীর চর শাখা, ঢাকা।
৪. যুগ্ম সদস্য সচিব- মুদ্রা চাকমা, এজিএম, রিকভারী এন্ড এনপিএ ডিভিশন, ঢাকা।
৫. যুগ্ম সদস্য সচিব- সৌমেন বড়ুয়া, পিও, আইটি ডিভিশন, ঢাকা।
সদস্য- প্রীতম বড়ুয়া, এসপিও, চট্টগ্রাম সার্কেল চট্টগ্রাম।কাজল বড়ুয়া, এসপিও, চট্টগ্রাম সার্কেল চট্টগ্রাম। অনুপম বড়ুয়া, এসপিও, কমার্শিয়াল এরিয়া শাখা, চট্টগ্রাম।লক্ষ্মীময় তালুকদার, পিও বনরুপা শাখা, রাঙ্গামাটি। টুটুল বড়ুয়া, পিও খুলশী শাখা, চট্টগ্রাম। দীপক চাকমা, পিও আইটি ডিভিশন, ঢাকা।
মিথিলা চাকমা, এসও রিকভারী এন্ড এনপিএ ডিভিশন, ঢাকা।নিকোলাস চাকমা এসও, মিটফোর্ড শাখা, ঢাকা। রুনা ক্রান্তি বড়ুয়া, এসও এইচআরপিডিওডি, ঢাকা। উত্তম বড়ুয়া, অফিসার, রিকভারী এন্ড এনপিএ ডিভিশন, ঢাকা।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন