1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 6, 2026, 2:05 pm
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল ফটোতে নয়, নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ সেন্টমার্টিনে যৌথ অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় এইচএসসি-আলিমের ফলাফলে হতাশা, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং ​বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার: সেনা অভিযানে আটক ১ বাঁচার আকুতি নিয়ে মানবিক ডিসি জাহিদের দুয়ারে অসহায়রা মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালালো সন্ত্রাসী কাটা রফিক

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, April 17, 2025

কাটা রফিক মহেশখালীর দূর্ধর্ষ সন্ত্রাসী জিয়া বাহিনীর সদস্য!

চট্টলার কণ্ঠ ডেস্ক: পুলিশ হেফাজতে চিকিৎসাধীন থাকা মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী রফিকুল ইসলাম ওরফে কাটা রফিক (৩২) গতকাল বুধবার ১৬ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শীর্ষ সন্ত্রাসী জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ওরফে জিয়ার সহায়তায় পুলিশের হাতকড়াসহ পালিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্ত দুই কনস্টেবল মামুন ও আব্দুল কাদিরকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্মকর্তারা। ঘটনাটি পুলিশের এই ইউনিটে চলছে তোলপাড়।

পুলিশ জানায়, আসামি রফিকের বিরুদ্ধে কক্সবাজারে একাধিক মামলা রয়েছে। সবশেষ গ্রেপ্তার হওয়ার পর আসামি রফিকের বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র মামলা করা হয়। পাশাপাশি আসামিকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরে চমেক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

আসামী মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার মজু বলির পুত্র। গত ১৬ মার্চ ডাকাতির প্রস্তুতিকালে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযানে গেলে সন্ত্রাসীরা আইন-শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে আইন-শৃঙ্খলা বাহিনী পাল্টা গুলি চালালে উক্ত স্থান হতে গুলিবিদ্ধ অবস্থায় কাটা রফিককে ০২ টি আগ্নেয়াস্ত্র, ০২ রাউন্ড তাজা গোলা, ০১ রাউন্ড ফাঁকা গোলা এবং ০৩ টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে কক্সবাজার সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পলাতক আসামীর বিরুদ্ধে ০৩ টি হত্যাচেষ্টা, ০১ টি হত্যা, ০১ টি নারী অপহরন ও ধর্ষণ, ০১ টি অপহরন, ০১ টি ডাকাতির প্রস্তুতি, ০৩ টি অস্ত্র মামলা এবং ০১ টি বিষ্ফোরক আইনে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

কাটা রফিককে পালায়নে সাহায্যকারী শীর্ষ সন্ত্রাসী ১৫ টি মামলার আসামী জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান জিয়া গত ১৪ নভেম্বর ২০২৪ তারিখ মহেশখালীর কালারমার ছড়ার মোহাম্মদ শাহ ঘোনা এলাকা হতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে থানা হতে লুটকৃত পুলিশের ১ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড তাজা গোলা সহ আটক হয়।

পরবর্তীতে, সে গত জামিনে মুক্ত হয়ে পুনরায় মহেশখালীতে ত্রাসের রাজত্ব কায়েম করছে। উক্ত এলাকার সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অতিসত্ত্বর পুলিশের হাতকড়াসহ কাটা রফিক ও তার গডফাদার জিয়াউর রহমান জিয়াকে গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট আবেদন জানিয়েছে সাধারণ এলাকাবাসী।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com