1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 19, 2026, 2:12 am
সংবাদ শিরোনাম: :
জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কমিটি গঠন ; সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু দাশ,কোষাধ্যক্ষ সুফল চাকমা রোয়াংছড়িতে শিশু দিবস পালিত, শিশু সুরক্ষায় সচেতনতার আহ্বান রোয়াংছড়িতে তহ্জিংডংয়ের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল ভাণ্ডারিয়ায় দুই বাসে আগুনে হেলপার নিহত:২৫ হাজার টাকা সহায়তা চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার মায়ানমার পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ এক পাচারকারী আটক চট্টগ্রামে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের বিশেষ নিরাপত্তা টহল জোরদার অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখছিল চক্ষু কেন্দ্র, ২৫ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকা মোনামির চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুদ্দুসকে বদলি, নতুন দায়িত্বে শামসুল হক এসপি জাহাঙ্গীরের ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের বার্তা, দায় নেবে না পুলিশ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ ব্যবসার টাকা নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ছেলে কাট্টলীতে আগুনে পুড়ে ছাই হলো জেলেদের ৩০ বসতঘর কপ৩১ থেকে খালি হাতে কৃষক, কর্ণফুলীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি! অলিউল্লাহগণের স্মৃতিধন্য সবকিছুই বরকতময়তাঁদের প্রতি মহব্বত প্রদর্শনের মাধ্যমে ঈমান সুদৃঢ় হয় টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ ‘আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই’: ডিসি জাহিদ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৬ উদযাপিত সুয়াবিল শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে চট্টগ্রামে Global Climate Strike 2026 অনুষ্ঠিত কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত এশিয়াজুড়ে তরুণদের ঐক্যবদ্ধ করতে ও জলবায়ু কার্যক্রম জোরদারে COP31-এ ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ এর উদ্বোধন ঘোষণা।

নগরীতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, June 15, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড অফিসে যুব-নেতৃত্বাধীন সংগঠন সান্নিধ্যে এর নেতৃত্ব বিকাশের লক্ষে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ও ব্রাইট বাংলাদেশের উদ্যোগে সান্নিধ্যের বাস্তবায়নে গত ২৯ মে বৃহস্পতিবার ৩৩নং ওয়ার্ডে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন একশন এইড বাংলাদেশের প্রতিনিধি ইন্সপিরেটর নিধী চাকমা,ব্যাপটিস্ট চার্জের প্রতিনিধি সালোমি বাড়ই, দোভাষ স্কুলের শিক্ষক জনাব মজিবর রহমান , উক্ত এলাকার স্থানীয় প্রতিনিধী ও অঙ্গীকার সংগঠনের সভাপতি আক্তার খান , ৩৩নং ওয়ার্ডের ওয়ার্ড সচিব আব্দুল হালিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সান্নিধ্যে যুব সংগঠনের প্রতিনিধিরা আরো ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রজেক্ট অফিসার পিকুল দাশ জয়,স্পন্সরশিপ অফিসার বিষু চক্রবর্তী। এছাড়াও ছিলেন এক্টিভিস্টা চট্টগ্রামের যুব সদস্যরা। অনুষ্ঠানের উপস্থাপনা করেন সান্নিধ্যের ফাউন্ডার ও সভাপতি রাহাত।

অনুষ্ঠানের শুরুতে সান্নিধ্যের সদস্য দীপ্ত একটি ৩৩নং ওয়ার্ডের বেবটিস্ট চার্চ ,স্কুল, এবং মন্দিরের সামনে ডাস্টবিন স্থাপনের এবং ৩৩নং ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন।

এরপর স্বাগত বক্তব্য দেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রজেক্ট অফিসার পিকুল দাশ জয় । তিনি বলেন আজকে যুবরা বেশ কিছু দাবি নিয়ে সিটি কর্পোরেশন এবং ৩৩ নং ওয়ার্ডের প্রতিনিধির সাথে এডভোকেসি করছে তার মধ্যে অন্যতম হল মন্দির,চার্চ,স্কুলের পাশ থেকে ডাস্টবিন অপসারন করা যেন সেখানে ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষা হয় এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের যেন যাতায়াতের অসুবিধা না হয়। ডাস্ট বিন স্থানান্তরিত করলেই হবে না তার বিকল্প হিসেবে অন্যত্র ডাস্টবিন প্রতিস্থাপন করতে হবে এবং তদারকির কাজ করতে হবে সিটি কর্পোরেশনকে।

এরপর বেবটিচ চার্চের প্রতিনিধি সালোমি বাড়ই বলেন চার্চ একটি ধর্মীয় স্থান। এখানের সামনে একটা মানুষ সৃষ্ট ময়লার স্তুপ রয়েছে। যা আমাদের ধর্মীয় পবিত্রতা নষ্ট করছে। আমরা সিটি কর্পোরেশন এর কাছে অনুরোধ করবো এটা অন্যত্র সরিয়ে স্থাপন করার জন্যে।

স্কুল শিক্ষক মজিবর রহমান জানান স্কুলের পাশে মন্দির ,মসজি্‌ গীর্জা পাশে এই ধরনের ময়লার স্তুপ আসলেই আমাদের জন্যে দুখ জনক । আশেপাশের ভ্রাম্যমান দোকান এবং ফলের আড়ত থেকেই বেশি ময়লা এখানে ফেলা হয় । এই ময়লার ফলে এখান থেকে মশা মাছি সহ বিভিন্ন ধরনের পোকামাকরের সৃষ্টি হচ্ছে ।যার ফলে আমরা চরম স্বাস্থ্য ঝুকিতে আছি। সিটি কর্পোরেশন যেন এর জন্যে ব্যবস্থা নেয় তাহলে শিশু ও পথচারীরা পরিস্কার পরিছন্ন রাস্তা পাবে এবং সবাই সুস্থ থাকতে পারবো।

স্থানীয় প্রতিনিধিরা ও সান্নিধ্যের যুবরাও তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন সিটি কর্পোরেশন এর ওয়ার্ড সচিবের কাছে।

এরপর একশড এইড বাংলাদেশের প্রতিনিধি নিধী চাকমা বলেন আমাদের যুবদের সিটি কর্পোরেশন এর কাছে চাওয়ার মধ্যে অন্যতম হচ্ছে ডাস্টবিনটা সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া, সিটি কর্পোরেশন কর্মীরা বাসা বাড়ি থেকে প্রতিদিন ময়লা সংগ্রহ করে, আড়ত গুলোতে ডাস্টবিন প্রদান করা এবং যুবদের একটি বর্জ্য ব্যবস্থাপনা তদারকি কমিটি গঠন করে দেওয়া যাতে তারা এই বিষয়ে তদারকি করতে পারে। এছাড়াও সামনে ঈদ এবং পূজা ,বড়দিন সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আছে সেসব অনুষ্ঠানে যেন সামাজিক সম্প্রীতি বজায় থাকে তার জন্য একটি সামাজিক সম্প্রীতি কমিটি গঠন করা। কমিটি দুইটি ঈদের সময় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে এবং পূজাতে বিভিন্ন পূজা মন্ডবে ,গীর্জায় ভলান্টিয়ারিং দায়িত্ব পালন করবে।

সর্বশেষ ৩৩নং ওয়ার্ড সচিব বলেন যুবদের চাওয়াগুলো যৌক্তিক। তবে মানুষেরও সচেতন হতে হবে। সিটি কর্পোরেশন যুবদের চাহিদা অনু্যায়ী ডাস্টবিন দিবে এবং স্কুল ,কলেজ, মন্দির, গীর্জা গুলোর সামনে সাইন বোর্ড লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। ময়লা না ফেলার জন্যে আড়ত মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হবে। এবং যুবরা যেন অত্র ৩৩ নং ওয়ার্ডে সামাজিক কাজকর্ম করতে পারে তার জন্যে ওয়ার্ড অফিস তাদের সর্বাত্বক সহায়তা করবে এবং সামাজিক সম্প্রীতি ও বর্জ্য ব্যবস্থাপনা তদারকি কমিটির অনুমোদন দেওয়া হবে। এরই পরিপ্রেক্ষিতে যুবরা জানান অত্র এলাকায় তারা লিফলেট বিলি করবেন যেন যেখানে সেখানে ময়লা ফেলা না হয় এবং আসন্ন ঈদে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সান্নিধ্যে সিটি কর্পোরেশনের সাথে কাজ করবে।

সর্বশেষ সমাপনী বক্তব্যে স্পন্সরশিপ অফিসার বিষু চক্রবর্তী বলেন যুবদের এই দাবীগুলো যৌক্তিক হলেও আমাদের সবার কিছু দায়িত্ব আছে। আমাদের সকলের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে এবং সিটি কর্পোরেশনেরও দায়িত্ব আছে।সবাই মিলে কাজ করলে অবশ্যই আমরা একটা সুন্দর শহর পাবো।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com