1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 16, 2026, 4:10 pm
সংবাদ শিরোনাম: :
অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখছিল চক্ষু কেন্দ্র, ২৫ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকা মোনামির চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুদ্দুসকে বদলি, নতুন দায়িত্বে শামসুল হক এসপি জাহাঙ্গীরের ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের বার্তা, দায় নেবে না পুলিশ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ ব্যবসার টাকা নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ছেলে কাট্টলীতে আগুনে পুড়ে ছাই হলো জেলেদের ৩০ বসতঘর কপ৩১ থেকে খালি হাতে কৃষক, কর্ণফুলীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি! অলিউল্লাহগণের স্মৃতিধন্য সবকিছুই বরকতময়তাঁদের প্রতি মহব্বত প্রদর্শনের মাধ্যমে ঈমান সুদৃঢ় হয় টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ ‘আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই’: ডিসি জাহিদ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৬ উদযাপিত সুয়াবিল শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে চট্টগ্রামে Global Climate Strike 2026 অনুষ্ঠিত কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত এশিয়াজুড়ে তরুণদের ঐক্যবদ্ধ করতে ও জলবায়ু কার্যক্রম জোরদারে COP31-এ ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ এর উদ্বোধন ঘোষণা। বিশ্ব ডায়াবেটিস দিবসে গ্রামীণ হেলথটেক লিমিটেডের (সুখী) আয়োজনে সেমিনার: আগে ভাগে শনাক্তেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ নারী সহিংসতা প্রতিরোধে ভাণ্ডারিয়ায় কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক সাংগু নদীর কালো অন্ধকার পেরিয়ে নতুন আলোর কোলে: এক মায়ের সংগ্রাম ও বেঁচে থাকার জয়গান বান্দরবানে গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসবের ব্যাপক প্রস্তুতি সৌদিয়া বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল শাহ আমানত সেতুর টোল বুথ মায়ানমার পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৫ জন পাচারকারী আটক

দৌলতপুর সীমান্তে ২০০ একর জমি ফিরিয়ে দিচ্ছে ভারত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, September 16, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় ২০০
একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছেন বাংলাদেশি মালিকেরা। 

রোববার অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে বিবাদমান জমি নিয়ে আলোচনা করা হয়েছে। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ওই জমি পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে। 

নিয়মিত সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মো. মাহবুব মুর্শেদ রহমান। 

তিনি বলেন, বিবাদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবাদমান জমিগুলো ভারত সীমান্তে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদীঘেঁষা চল্লিশ পাড়া এলাকায় অবস্থিত। স্থানীয়রা জানান, চল্লিশপাড়া বর্ডার আউট পোস্টের (বিওপি) পিলার ১৫৭ /এমপি থেকে ৮৫ / ১০-এস এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পিলার পদ্মা নদীর ভাঙনে ও প্রাকৃতিক দুর্যোগে সীমানা এলোমেলো হয়ে যায়। 

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার, বিজিবি ও বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক ২০০ একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক ৪০ একর জমির গরমিল পাওয়া যায়। 

এদিকে, গতকাল রোববার দুপুরে বিএসএফের আহ্বানে ভারত-বাংলাদেশ সীমান্তে দৌলতপুর উপজেলার মহিষকুন্ডির জামালপুর বিওপির সীমান্ত পিলার ১৫২ /৭-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এতে বিবাদমান জমি নিয়ে আলোচনা করা হয়েছে। 

এ ছাড়া ভারতকে সীমান্ত হত্যা বন্ধে ও মাদক পাচার রোধে গুরুত্বারোপ করা হয়। 

অনুষ্ঠানে বিজিবির পক্ষে কুষ্টিয়ার বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মো. মাহবুব মুর্শেদ রহমান এবং বিএসএফের পক্ষে রওশনবাগ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিক্রম দেব সিং নেতৃত্ব দেন। 

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, রুটিন মোতাবেক নিয়মিত সৌজন্য সাক্ষাৎ গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি সার্ভেয়ারে বাংলাদেশের পাওনা প্রায় ২০০ একর জমি ও ভারতের পাওনা প্রায় ৪০ একর জমির গরমিল পাওয়া গেছে। যা আগামী অক্টোবর মাসে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার, বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে পুনরায় জরিপ করে জমির প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে উভয় ব্যাটালিয়ন কমান্ডাররা একমত দিয়েছেন।

মাহবুব মুর্শেদ আরও বলেন, মূলত সীমান্তের বিবাদমান অংশটি নদী এলাকা হওয়ায় পদ্মার ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সঠিক সীমানা নির্ধারণে জটিলতা ছিল। দুই দেশের প্রচেষ্টায় তা সমাধান সম্ভাবনা দেখা দিয়েছে। দ্রুত সঠিক সীমানা নির্ধারণ করা হবে। তবে জমি বুঝে না পাওয়া পর্যন্ত কেউ তা ব্যবহার করতে পারবে না।

সীমান্তে বিএসএফকে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান মাহবুব মুর্শেদ। 

তিনি বলেন, নিরীহ বাংলাদেশি নাগরিকদের সীমান্তে আটক না করা, ভারত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও নিষিদ্ধ কোনো পণ্য যাতে বাংলাদেশে পাচার হতে না পারে এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী জনসাধারণ যাতে অবৈধভাবে দুই দেশের সীমান্তের পূজামণ্ডপে যাওয়া-আসা করতে না পারে সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com