1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 16, 2026, 4:48 pm
সংবাদ শিরোনাম: :
অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখছিল চক্ষু কেন্দ্র, ২৫ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকা মোনামির চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুদ্দুসকে বদলি, নতুন দায়িত্বে শামসুল হক এসপি জাহাঙ্গীরের ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের বার্তা, দায় নেবে না পুলিশ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ ব্যবসার টাকা নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ছেলে কাট্টলীতে আগুনে পুড়ে ছাই হলো জেলেদের ৩০ বসতঘর কপ৩১ থেকে খালি হাতে কৃষক, কর্ণফুলীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি! অলিউল্লাহগণের স্মৃতিধন্য সবকিছুই বরকতময়তাঁদের প্রতি মহব্বত প্রদর্শনের মাধ্যমে ঈমান সুদৃঢ় হয় টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ ‘আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই’: ডিসি জাহিদ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৬ উদযাপিত সুয়াবিল শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে চট্টগ্রামে Global Climate Strike 2026 অনুষ্ঠিত কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত এশিয়াজুড়ে তরুণদের ঐক্যবদ্ধ করতে ও জলবায়ু কার্যক্রম জোরদারে COP31-এ ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ এর উদ্বোধন ঘোষণা। বিশ্ব ডায়াবেটিস দিবসে গ্রামীণ হেলথটেক লিমিটেডের (সুখী) আয়োজনে সেমিনার: আগে ভাগে শনাক্তেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ নারী সহিংসতা প্রতিরোধে ভাণ্ডারিয়ায় কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক সাংগু নদীর কালো অন্ধকার পেরিয়ে নতুন আলোর কোলে: এক মায়ের সংগ্রাম ও বেঁচে থাকার জয়গান বান্দরবানে গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসবের ব্যাপক প্রস্তুতি সৌদিয়া বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল শাহ আমানত সেতুর টোল বুথ মায়ানমার পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৫ জন পাচারকারী আটক

দায়ী মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিদায় চান ১৪-দলীয় নেতারা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, August 4, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ ছাত্র আন্দোলন উসকে দেওয়ার জন্য যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী দায়ী তাদের মন্ত্রিসভা থেকে বিদায় করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক দলের কয়েকজন শীর্ষ নেতা। গতকাল বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথক বৈঠকে তারা এ দাবি জানান। বৈঠকে উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কোনো মনোভাব জানা যায়নি।

জানা যায়, বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তারা বের হওয়ার পর বৈঠক করেন জাসদ সভাপতি  হাসানুল হক ইনু। এ বিষয় পরে রাশেদ খান মেনন ও ফজলে হোসেন বাদশা বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা বলেন।

ইনুর সঙ্গে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি। ইনুকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। রাশেদ খান মেনন ও বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাক্ষাতের সময় তারা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলমান ছাত্র আন্দোলন নিয়ে বর্তমান পরিস্থিতিতে কী কী করণীয় তা জানতে চান। প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছেন, ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। আলোচনার জন্য তাদেরকে গণভবনে আহ্বান জানানো হয়েছে। মেনন বলেন, আমি বলেছি, সব দাবিই মেনে নিচ্ছেন, তাহলে আগে মেনে নিলে ভালো হতো। ছাত্র আন্দোলন উসকে দেওয়ার জন্য যেসব ব্যক্তি (মন্ত্রী-প্রতিমন্ত্রী) দায়ী তাদের বিদায় করুন। মন্ত্রিসভায় রদবদল আনুন।’ তিনি বলেন, সাধারণ ছাত্রদের গ্রেফতার বন্ধ করাসহ গণগ্রেফতার বন্ধ করতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছি।

জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী জানান, তিনি ছাত্রদের সঙ্গে আলোচনা করতে চান। এ জন্য গতকাল সকালে তাদের আহ্বান জানানো হয়েছে। ছাত্রদের জন্য গণভবনের দরজা সব সময় খোলা রয়েছে। জোটের শীর্ষ নেতারা ছাত্রদের সঙ্গে সংঘাত-সংঘর্ষ এড়িয়ে চলার পরামর্শ দেন। তারা বলেন, ছাত্রদের সব দাবিই মেনে নিচ্ছেন, আগে নিলে আরও বেশি ভালো হতো। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি ছাত্রদের আহ্বান জানিয়েছি। আমি আলোচনা করে শান্তিপূর্ণ সমাধান চাই। কিন্তু ছাত্ররা আলোচনা প্রত্যাখ্যান করেছে। তৃতীয় পক্ষ তাদেরকে ভিন্নখাতে প্রবাহিত করছে।

জানতে চাইলে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা প্রধানমন্ত্রীর ভাবনা ও মনোভাব জানতে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছেন, ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হবে বলে মনে করছেন তিনি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com