1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 2:19 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

টিসিজেএ ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডের পুরস্কার বিতরণ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, November 26, 2024

চট্টলার কণ্ঠ ক্রীড়া ডেস্কঃ টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টিসিজেএ ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডের পুরস্কার বিতরণ সোমবার ২৫ নভেম্বর সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক নাজমুল মোস্তাফা আমিন। স্বাগত বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল মোস্তাফা আমিন বলেন, সাংবাদিকরা নিজেদের ব্যাক্তি জীবনের অনেক সুখ-স্বাচ্ছন্দ ভুলে এ মহান পেশায় মনোনিবেশ করেন। তিনি বলেন, আমাদের সবার পেশাই খুব চ্যালেঞ্জিং, তবে সাংবাদিকদের পেশা আরও চ্যালেঞ্জিং। এইরকম চ্যালেঞ্জিং সব কিছুর সাথে আমি সব সময় থাকতে পছন্দ করি। টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সহ-সভাপতি ও টিসিজেএ বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহবায়ক মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাঈদ চৌধুরী টিটু, ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, দপ্তর সম্পাদক মোঃ পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম ও রবিউল হোসেন, লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা হারেছ কোম্পানি, এম,আর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কতুব উদ্দিন, উপজেলা সাবেক যুবদল নেতা আব্দুল্লাহ আল নোমান, সাবেক ছাত্রদলের দপ্তর সম্পাদক আবু তাহের, সেচ্ছাসেবক দলের সাবেক সিঃ সহ সভাপতি মিজানুর রহমান, পদুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাহাবউদ্দিন সিকদার, যুবদল নেতা তৌহিদুল ইসলাম সহ আরও অনেকেই।

পরে প্রথম রাউন্ডে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com