1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 1:04 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

গেস্ট হাউসে সাংবাদিক সেজে তল্লাশি;এক কথিত সাংবাদিক গ্রেপ্তার!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, June 17, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় একটি গেস্ট হাউসে সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে তল্লাশি চালানো এবং তা ভিডিও করে সামাজিক মাধ্যমে প্রকাশের ঘটনায় হান্নান রহিম তালুকদার (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) রাত ১০টার দিকে কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ১ মে আনোয়ারার পারকি সমুদ্রসৈকতে চট্টগ্রাম নগরে কর্মরত পেশাদার  সাংবাদিকদের সম্মিলনী অনুষ্ঠান বানচালেও জড়িত ছিলেন সাংবাদিক নামধারী ওই ব্যক্তি।

হান্নান রহিম গত বছরের ৫ আগস্টের পর থেকে নিজেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য পরিচয় দিতেন। তবে চান্দগাঁওয়ের ঘটনার পর ‘ক্লাব অন্তর্বর্তী কমিটি’ বলছে তিনি সদস্য নন!

গ্রেপ্তার হান্নান রহিম তালুকদার আনোয়ারা উপজেলার পরৈকোরা ইউনিয়নের হাজী মফজল আহমদের ছেলে। বর্তমানে চান্দগাঁও থানার খরমপাড়া ডিপুটি আবাসিক রোড এলাকায় বসবাস করছেন।

গত ১৪ জুন তার ফেসবুক আইডি থেকে একটি ১৫ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও প্রচারিত হয়। সেখানে দেখা যায়—তিনি ক্যামেরা ও মাইক্রোফোন হাতে গেস্ট হাউসের কক্ষে কক্ষে গিয়ে অতিথিদের নাম-পরিচয় জানতে চান এবং এক দম্পতির কাছে বিয়ের প্রমাণ দাবি করেন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বিষয়টিকে হয়রানি ও ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

হান্নান নিজেকে ‘দৈনিক চট্টগ্রাম সংবাদ’-এর সম্পাদক ও ‘সিএসটিভি২৪’-এর চেয়ারম্যান দাবি করলেও এসব প্রতিষ্ঠানের আইনি বৈধতা নেই।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, সাংবাদিক পরিচয়ে এ ধরনের তল্লাশি বেআইনি। তাকে ধরা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com