1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ

ঢাকা মেডিকেল শিক্ষার্থীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্কঃ ঢাকামেডিকেল কলেজ শিক্ষার্থীরা ঝুঁকি থাকা সত্ত্বেও হল ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে তারা বলছেন, এরমধ্যে স্বাস্থ্য উপদেষ্টা হল পরিদর্শনে যদি না আসেন তাহলে দাবি আদায়ের জন্য শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনের দিকে যাবে।

রোববার (২২জুন) দুপুরে দিকে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা একাডেমিক কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে এমন হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, আমরা আজ কর্তৃপক্ষের সঙ্গে বসেছিলাম আলোচনার টেবিলে। কীভাবে এর দ্রুত সমাধান করা যায় এবং কাজের অগ্রগতি ও গতকালে যে হল ত্যাগের নোটিশ ছিল সে বিষয়ে জানতে। হল ত্যাগের যে নোটিশ ছিল, আমরা সেটার সঙ্গে দ্বিমত পোষণ করেছি। আমরা হল ত্যাগ করছি না। আমরা মনে করছি, আমাদের আন্দোলন বন্ধ করার জন্যই হল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, কর্তৃপক্ষ আজকের মিটিংয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। এ কারণে আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটামে জানাচ্ছি যে, আগামীকাল স্বাস্থ্য উপদেষ্টা ও তার সহযোগী টিম যদি সশরীরে কলেজে হলের ভগ্নদশা পরিদর্শনে যদি না আসেন, তাহলে আমাদের চলমান আন্দোলন কঠোর থেকে আরও কঠোরতর হবে।

তিনি বলেন, আমরা শঙ্কা করছি আমাদের আন্দোলন দমনের জন্য হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ভবনের কোনো সংস্কারের জন্য নয়। যেহেতু ভবনের কোনো সংস্কারের উদ্যোগ দৃশ্যমান দেখা যাচ্ছে না, সেহেতু আমরা হল ত্যাগ করছি না। আমরা আশা করছি স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের দাবির সঙ্গে একমত হবে। তারা পরিদর্শন করবেন। এ যে আমাদের জীবন ঝুঁকিতে রয়েছে, আমরা যদি আন্দোলন থামিয়ে দেই, তবে আমাদের এ জায়গায় থাকতে হবে। স্বাস্থ্য উপদেষ্টাকে উদ্দেশ্য করে শিক্ষার্থীরা বলেন, তিনি যদি স্বাস্থ্যের অভিভাবক হয়েও তার সন্তানেরা মানে মেডিকেল শিক্ষার্থীরা এ ঝুঁকি নিয়ে থাকবে, তাহলে দায়ভার ওনাকেই নিতে হবে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম বলেন, আপনারা জানেন যে, বেশ কিছুদিন যাবৎ শিক্ষার্থীরা মেডিকেল কলেজের ভৌত অবকাঠামো যে ঝুঁকি হোষ্টেল ও একাডেমিক ভবন নিয়ে একটা দাবি তুলে আন্দোলন করছে। তাদের দাবির সঙ্গে কলেজের প্রশাসন তথা শিক্ষক মণ্ডলীরা একমত আছে। বিগত ১৫ বছর ধরে হাসপাতালকে ৫ হাজার বেডে উন্নীত করে যে একটা মেগা প্রকল্প হাতে নেওয়া হযেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে। বাস্তবে গত ১৫ বছরে সেটা একনেকে পাস হয়নি। সেই মেগা প্রকল্পের স্বপ্ন দেখানোর কারণে কোনো সংস্কার ঢাকা মেডিকেলে হয়নি। যে কারণে কলেজের একাডেমিক ভবন ও ছাত্রদের হোস্টেলের এ দুর্দশা। এর ভেতরে ফজলে রাব্বি হলের মেন বিল্ডিংয়ের চারতলায় অবস্থা খুবই খারাব যেটা আপনারা দেখেছেন। সেই চারতলা পিডব্লিউডি কর্তৃক পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাস্তবিক অর্থে এ পরিত্যক্ত ভবনে কোনো ছাত্র থাকার কথা না ।

তিনি বলেন, আমাদের যে বাকি তিনটা ব্লক আছে, সেগুলো এখনো পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। সেখানে আমাদের ছাত্ররা অবস্থান করছে কিন্তু ছাত্রদের ভেতরে সিনিয়র ছাত্রদের একরকম চাহিদা আছে। কেউ এক রুমে দুজন থাকতে চায়, কেউ এক রুমে তিনজন থাকতে চায়। তার চেয়ে বেশি থাকবে না।  তারা সবাই যদি একমত হতো, আমার মেডিকেলে যে নতুন ব্যাচ আসার কথা, সেই ব্যাচ মিলে পুরো ছয়টা ব্যাচের ছাত্র সংখ্যা ৭৫৫ জন। ওই চারতলা বাদ দিয়ে,যে গণরুমের কথা বলা হচ্ছে তা বাদ দিয়ে ছাত্ররা যদি আমাদের ডিস্ট্রিবিউশন নিয়ে থাকে তাহলে ৭৫৫ জন ছাত্রের অ্যালটমেন্ট দেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, আমরা এ ভঙ্গুর অবস্থার ভেতরে থাকতে চাই না। আমাদের দুটো কনসার্ন, একটা ছাত্রদের নিরাপত্তা আরেকটা দ্রুত একাডেমিক কাজে ফিরে আসা। সেজন্য একাডেমি কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে আপাতত কলেজ বন্ধ ঘোষণা করা। শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগ করতে হবে । ওই চারতলা থেকে আজকেই সবাইকে নামতে হবে এবং হলে শিক্ষকরা যেভাবে ছিট বণ্টন করবে, সে অনুযায়ী  ছাত্ররা যদি ওঠে তাইলে আমরা একাডেমিক কার্যক্রম শুরু করতে পারব। এসব বিষয়ে আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য মন্ত্রণালয়ে সঙ্গে যোগাযোগ রাখছি।  

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com