চট্টলার কণ্ঠ ডেস্কঃ ফটিকছড়ির ভুজপুরে বাস-মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে মো. রাজু (২৫) নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছে।
রোববার (২২ জুন) সকাল ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে হেয়াকো কড়ই বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু, একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া এলাকার সাইদুল হকের ছেলে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহবুবুল হক বাংলানিউজকে বলেন, খাগড়াছড়িগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী রাজু নিহত হন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন