1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 18, 2026, 6:05 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি-রুমায় প্রথম সরকারি সফরে জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণে কাজ করতে হবে ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সুন্দরবন রক্ষায় ভান্ডারিয়ায় শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা বরইতলীতে মাইগ্রেশন ফোরাম ও জিএমসি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত রোয়াংছড়িতে ওয়াশ প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনা শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

চাঁদপুরে বিদ্যুৎ বিভাগের পরিত্যক্ত ট্রেন নাইটিং কক্ষে চলছে আরএনবি অফিস

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, June 18, 2025

সঞ্জয় দত্ত, চাঁদপুরঃ চাঁদপুরে বিদ্যুৎ বিভাগের পরিত্যক্ত ট্রেন নাইটিং কক্ষে চলছে আরএনবি অফিস কার্যক্রম। যেখানে ছুপড়ি ঘরের মতো কক্ষটিতে আরএনবি চাঁদপুর ইউনিটে কর্মরত সদস্যরা বসে বসে এক প্রকারের মশা মাছিই যেনো তাড়াতে বেশি সময় নষ্ট করছেন।

বুধবার ১৮ জুন বড়ষ্টেশন এলাকায় বহু পুরাতন ও জরাজীর্ণ কক্ষটিতে টিনের চালা দিয়ে বৃষ্টির পানি ভিতরে পড়ে অফিসের সরকারি মূল্যবান কাগজ পত্রাদি নষ্ট হতে সরজমিনে দেখা গেছে।

জানা যায়, বাংলাদেশ রেলওয়ের সম্পত্তির রক্ষণাবেক্ষণ, যাত্রীগণের নিরাপত্তা ও সুরক্ষার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী বা আরএনবি কর্মরত আছে। এ জেলা চাঁদপুর হতে বর্তমানে আন্ত:নগর মেঘনা এক্সপ্রেস এবং ব্যক্তি মালিকানাধীন সাগরিকা এক্সপ্রেস ট্রেন দু’টি চট্টগ্রামে আসা যাওয়া করছে। আর এগুলোতেই যাতে নিরাপদে যাত্রীসেবা নিশ্চিত হয় সে বিষয়গুলোই তদারকি করছে আরএনবি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, চাঁদপুরে আরএনবি সদস্যের কেউ কেউ রেলওয়ে টিকেট কালোবাজারি, বড়ষ্টেশনের ভ্রাম্যমাণ দোকান হতে উৎকোচ গ্রহণসহ নানা অপরাধে জড়িয়ে পড়ার তথ্য প্রায়ই শোনা যাচ্ছে। তবে এগুলো আদৌ কতটা সত্য সেটা তদন্তকারী সংশ্লিষ্টরাই ভালো বলতে পারবে। আমরা চাই আরএনবি সদস্যদের কাজে আরো গতি ফিরুক।

তথ্য মতে, চাঁদপুরে আরএনবি কার্যালয় পরিচালিত হচ্ছে একজন এএসআই এর দায়িত্বে। যদিও এখানে ২০ জন সদস্য থাকার কথা হলেও লোকবল রয়েছে মাত্র ৮ জন। এরমধ্যে এএসআই ১ জন,
হাবিলদার ১ জন এবং সিপাহী রয়েছে ৬ জন। তাই ঘার্তি পূরণে ঈদসহ বিশেষ সময়ে চাহিদানুযায়ী আনসার সদস্য এনে ভ্রাম্যমাণভাবে প্রয়োজনীয় দায়িত্ব পালন করানো হয়।

আরএনবি চাঁদপুরের হাবিলদার ইমাম হোসেন চট্টলার কন্ঠ কে তথ্য নিশ্চিত করে বলেন, আমরা একটা জড়াজীর্ণ ভূতুড়ে পরিবেশে এখানে ৮ জন দায়িত্ব পালন করছি। বর্ষাকালে বৃষ্টির কারণে অনেক সময় স্টেশন মাস্টার অফিসে আরএনবি চাঁদপুরের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। আমরা আমাদের সাধ্যমতো অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি।

এ বিষয়ে আরএনবি চাঁদপুরের দায়িত্বে থাকা এএসআই শাহাদাত হোসেন চট্টলার কন্ঠ কে জানান, আমি পার্শ্ববর্তী জেলা কুমিল্লার ছেলে। এখানে দায়িত্বে আসার পর পরই রেলওয়েতে চুরি প্রতিরোধ, মামলা দেয়া, টিকেট কালোবাজারি রোধে কাজ, ছাদ ও ইঞ্জিনে যাতে কেউ না বসে, পাথর নিক্ষেপ না করে সেসব বিষয়গুলো নিয়ে কাজ করছি। বড়ষ্টেশনে ভ্রাম্যমাণ ২/৩শ’ দোকান হতে কে বা কারা ২০/৩০ টাকা করে উৎকোচ নেয় তার প্রমাণে আরএনবি’র কেউ জড়িত প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি চট্টলার কন্ঠ কে আরও বলেন, দায়িত্ব যখন যেখানে যেকোন অবস্থাতেই পালন করতে সমস্যা নেই। তবে দাপ্তরিক কাজেরও একটা সুন্দর পরিবেশ থাকলে মানসিকভাবে ভালো লাগে। এখন যেখানে রয়েছি তাতে সামান্য বৃষ্টিতেই পানি পড়ে জরুরী কাগজপত্রসহ সব নষ্ট হয়ে যায়। তাই স্টেশন বা প্লাটফরম সংলগ্ন এলাকায় জরুরী ভিত্তিতে আরএনবি অফিস ও সকল সুবিধাদিসহ মান সম্মত অন্তত ১৫ জন আরএনবি সদস্যের বসবাস উপযোগী নতুন অফিস ও ব্যারাক নির্মাণে উর্দ্ধতনরা প্রয়োজনীয় ব্যবস্থা নিলে রেল সম্পদ রক্ষা ও নিরাপত্তায় দায়িত্ব পালনে সহায়ক হবে।

এ বিষয়ে আরএনবি’র পূর্বাঞ্চলের চীফ কমান্ড্যান্ট মোঃ আশরাফুল ইসলামকে অবগত করা হলে তিনি চট্টলার কন্ঠ কে বলেন, আমি আরএনবি চাঁদপুর ইউনিটের জন্য অফিস ও ১৫ জন আরএনবি সদস্য বসবাসের উপযোগী সকল সুযোগ সুবিধাদিসহ ব্যারাক নির্মাণ প্রসঙ্গে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো। একই সাথে দায়িত্ব পালনকালে কেউ কোন অসাধু উপায় অবলম্বন করার তথ্য পেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com