1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 3:03 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

কোতোয়ালী থানা লুটে জড়িত ছিল ভ্যানচালক; অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, June 17, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের কোতোয়ালী থানায় ভাঙচুর করে অস্ত্র লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রুবেল ওরফে রনি (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে থানার লুট হওয়া একটি বিদেশি পিস্তল এবং দুটি করে ম্যাগাজিন, গুলি।

পুলিশ বলছে, ওই ব্যক্তি পেশায় একজন ভ্যানচালক। আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট তিনি অস্ত্র লুটের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। যা তিনি জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছেন। গ্রেপ্তার রুবেল চট্টগ্রাম জেলার মিরসরাই থানার মিঠাচর গ্রামের ঠাকুরদিঘী বাজার এলাকার মো. নুরুদ্দিনের ছেলে। 

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘গতকাল দিবাগত রাতে আমরা একটা তথ্য পাই যে, থানা হতে অস্ত্র লুটের সঙ্গে সম্পৃক্ত একজন লোক পতেঙ্গা থানা এলাকায় আছে। সেখান থেকে এই রুবেলকে আমরা গ্রেপ্তার করি। তাকে জিজ্ঞাসাবাদের পরে কোতোয়ালী থানাধীন মেরিন ড্রাইভ রোডের সামনে লট্ট্যাইয়াঘাটা এলাকা থেকে তার দেখানোমতে একটি অস্ত্র উদ্ধার করি। যেটি একটি পলিথিনে মোড়ানো ছিল।’ 

ডিসি আলমগীর হোসেন বলেন, ‘অস্ত্রে থাকা নম্বর মিলিয়ে আমরা নিশ্চিত হই যে, এটি ৫ই আগস্ট কোতোয়ালী থানা থেকে লুটকৃত পিস্তল। সেইসময় অস্ত্র লুটের ঘটনায় হওয়া মামলায় তাকে আমরা গ্রেপ্তার দেখিয়েছি। একইসাথে দুই রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়েছে।’

এ সময় উপস্থিত সাংবাদিকরা কোতোয়ালী থানা হতে অস্ত্র লুট ও উদ্ধারের পরিসংখ্যান সম্পর্কে জানতে চাইলে তাৎক্ষণিক উত্তর দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্রেপ্তার রুবেলের কোনো রাজনৈতিক পরিচয় এখনো পাওয়া যায়নি। সে অসৎ উদ্দেশ্যেই অস্ত্র লুট করেছিল। আর কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানা হতে লুট করা অস্ত্রগুলো উদ্ধারে আমাদের তৎপরতা চলমান আছে।’ 

উদ্ধার করা অস্ত্র এখনো ব্যবহার করা হয়নি জানিয়ে মো. আলমগীর বলেন, ‘এটি লুকিয়ে রাখা ছিল। আর লুটপাটের দিন সে ছিল—স্বীকারও করেছে আমাদের কাছে। ওই সময় যে পরিস্থিতি ছিল, সেই সময় বিভিন্নজন বিভিন্নভাবে অস্ত্রগুলো লুট করেছিল।’

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর চট্টগ্রামসহ সারা দেশে বিজয় মিছিলের সময় থানাগুলোয় লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ সময় বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে অস্ত্র লুট করা হয়। ওই সময় চট্টগ্রামের ১২টি থানায় আগুন দেওয়ার পাশাপাশি লুটপাটও করা হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com