1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 19, 2026, 9:04 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি-রুমায় প্রথম সরকারি সফরে জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণে কাজ করতে হবে ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সুন্দরবন রক্ষায় ভান্ডারিয়ায় শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা বরইতলীতে মাইগ্রেশন ফোরাম ও জিএমসি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত রোয়াংছড়িতে ওয়াশ প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনা শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

এইচএসসির প্রশ্নপত্র নিয়ে কড়াকড়ি, যা মানতে হবে পরীক্ষার্থীদের

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, June 15, 2025

চট্টলার কণ্ঠ ডেস্কঃ সারা দেশে আগামী ২৬ জুন (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাচ্ছে এইচএসএসি ও সমমান পরীক্ষা। পরীক্ষাকে সামনে রেখে প্রশ্নপত্র ব্যবস্থাপনায় নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা।

কেন্দ্র সচিবদের উদ্দেশে পাঠানো বিজ্ঞপ্তিতে প্রশ্নপত্রের নিরাপত্তা, যথাসময়ে সরবরাহ ও সঠিক সেট নিশ্চিত করার বিষয়ে এসব নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া সুষ্ঠু, নকলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জারি করা হয়েছে ৩৩ দফা নির্দেশনা।

আজ রবিবার (১৫ জুন) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা একটি স্মারকে বলা হয়েছে, বিজি প্রেস থেকে পাঠানো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত স্টেটমেন্ট অনুযায়ী সঠিকভাবে এসেছে কি না তা যাচাই করতে হবে। কোনো সেট প্রশ্ন কম-বেশি থাকলে তা আগামী বৃহস্পতিবারের (১৯ জুন) মধ্যে বোর্ডকে ই-মেইলের মাধ্যমে জানাতে হবে।

প্রকাশিত আরেকটি নির্দেশনায় বলা হয়, প্রশ্নপত্র যাচাইয়ের পাশাপাশি পরীক্ষার তিন দিন আগেই ট্রেজারি অফিস থেকে প্রশ্নপত্র সংগ্রহ করতে হবে। প্রশ্নপত্র সংগ্রহের পর নির্ধারিত সেট অনুযায়ী সুরক্ষিত খামে রাখতে হবে।
পরীক্ষার দিন সকালে এসএমএসে প্রাপ্ত সেট অনুযায়ী খাম খুলে পরীক্ষার আয়োজন শুরু করতে হবে। অব্যবহৃত সেট প্রশ্ন খোলা যাবে না এবং তা অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত পাঠাতে হবে। এসব কাজের সময় সংশ্লিষ্ট থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে।নির্দেশনায় বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ের পরীক্ষায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের।

আসন বিন্যাসে পরীক্ষার্থীদের মধ্যে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক নিয়োজিত থাকবেন। তবে প্রতিটি কক্ষে কমপক্ষে দুইজন পরিদর্শক রাখতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে হবে। কেউ দেরিতে এলে তার নাম, রোল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য রেজিস্টার খাতায় লিখে রাখতে হবে এবং তা বোর্ডে জমা দিতে হবে।

নির্দেশনায় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রের আশপাশে ভিড় বা জটলা রোধে ব্যবস্থা নিতে বলা হয়। প্রয়োজনে হ্যান্ড মাইকের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে। কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বোর্ড সরবরাহকৃত নকল প্রতিরোধমূলক পোস্টার প্রবেশপথে দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। এ ছাড়া পরীক্ষার প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তা চার কর্মদিবসের মধ্যে সংশোধনের ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা কেন্দ্রে ডিজিটাল বা স্মার্ট ডিভাইস কোনোভাবেই ব্যবহার করা যাবে না, শুধুমাত্র অ্যানালগ কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহার করা যাবে। বর্ষাকালে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কায় স্থানীয় বিদ্যুৎ অফিসকে চিঠির মাধ্যমে আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়, পরীক্ষার পর উত্তরপত্র বোর্ডে পাঠানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। সৃজনশীল (সিকিউ) ও বহু নির্বাচনী (এমসিকিউ) উত্তরপত্র আলাদাভাবে গুছিয়ে নির্ধারিত খামে রাখতে হবে। ইংরেজি ভার্সনের জন্য পৃথক খাতা ব্যবস্থাপনাও নিশ্চিত করতে হবে। অনলাইনে তথ্য ব্যবস্থাপনায়ও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২৬ জুন (বৃহস্পতিবার)। পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com