1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 19, 2026, 10:00 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি-রুমায় প্রথম সরকারি সফরে জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণে কাজ করতে হবে ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সুন্দরবন রক্ষায় ভান্ডারিয়ায় শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা বরইতলীতে মাইগ্রেশন ফোরাম ও জিএমসি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত রোয়াংছড়িতে ওয়াশ প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনা শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

একাই সংসারের ঘানি টানছেন দুই পা হারানো চাঁদপুরের রফিজ উদ্দিন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, June 14, 2025

সঞ্জয় দত্ত, চাঁদপুরঃ মনবোল ও দায়িত্ববোধ থেকে একাই ৫ জনের সংসারের ঘানি টানছেন দুর্ঘটনায় দুই পা হারানো চাঁদপুরের রফিজ উদ্দিন(৫২)।তিনি একটি ভাঙ্গা হুইল চেয়ারে লঞ্চঘাটে বসে নিয়মিত বোতলভর্তি পানি বিক্রি করেন।

১৩ জুন শুক্রবার মেঘাচ্ছন্ন দুপুরে তাকে নানা দামের পানি বিক্রি করতে দেখা যায়।

স্থানীয়রা জানান, রফিজ উদ্দিন হচ্ছেন চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডের টিলাবাড়ী এলাকার মৃত আজিজ মাঝি ও মৃত আনোয়ারা খাতুনের বড় ছেলে। সে ছোট বেলা হতে লঞ্চঘাটে হকারি ব্যবসায় জড়িত। এই কাজের আয় হতেই নিজের আদরের ছোট বোন মাজেদা খাতুনকে বিয়ে দিয়েছেন। বর্তমানে রফিজ এখানে একটি টিনশেড ঘরে পরিবারসহ ভাড়া থাকেন।

রফিজ উদ্দিন চট্টলার কন্ঠকে বলেন, প্রতিদিন কয়েকটি প্লাস্টিকের ঝুড়িতে পানির বোতল বিক্রি করছি। দিনে সকাল ১০টা হতে বিকাল ৩টা এবং রাতে সন্ধ্যা হতে রাত ১২টা পর্যন্ত এই লঞ্চঘাটেই বসি। মানুষজন লঞ্চে যাতায়াতকালে আমার থেকে পানির বোতল কিনে নেন। এতে দিনে গড়ে ৬-৭শ’ টাকা আমার লাভ হচ্ছে। এই দিয়েই আমি আমার সংসার পরিচালনা করছি।

তিনি চট্টলার কন্ঠকে আরো বলেন, আমার স্ত্রী ভানু বেগমের ডায়াবেটিস হতে বাম পা অকেজো হয়ে গেছে। বড় ছেলে বাদশা মাঝী(২৫) কে বিয়ে করালেও সে বেকার অবস্থায় রয়েছে। ছোট ছেলে শাহাদাত মাঝী(২০) বড়ষ্টেশন মোলহেডে ফটোগ্রাফারি করে কিছু আয় করার চেষ্টা করছে। এক মেয়ে মানসুরা খাতুন(১৩) আক্কাস আলী স্কুলে পড়ালেখা করছে। এই পুরো পরিবারের চিকিৎসা খরছ, মেয়ের পড়ালেখার খরছসহ যাবতীয় খরছ আমাকে একাই বহন করতে হচ্ছে।

দুঃখের ইতিহাস বলতে গিয়ে রফিজ উদ্দিন চট্টলার কন্ঠকে বলেন, আমি লঞ্চঘাটে হাতে করে হকার হিসেবে কলা রুটি সিগারেট বিক্রি করতাম। ১৯৯৫ সালে লঞ্চ থেকে হাতে করে কলা নিয়ে নামার সময় অসাবধনায় পুরাতন বড়ষ্টেশন এলাকার লঞ্চঘাটে দুই লঞ্চের মাঝে পড়ে পা দুটো থেতলে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে আমাকে বাঁচাতে পা দু’টো আলাদা করতে কেটে ফেলা হয়। তবে পরিবারে আমাদের কেউ দেখার মতো না থাকায় ভিক্ষাবৃত্তি না করে নিজের মনবোল নিয়ে একটি হুইল চেয়ার নিয়ে লঞ্চঘাটে পানি বিক্রি করছি। দিনে কয়েক হাজার টাকার পানি ক্রয় করে এখন এখানেই এই অবস্থাতেই পানি বেচাবিক্রি করে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তবে একটি নতুন হুইল চেয়ার ও কিছু আর্থিক সহায়তা পেলে উপকৃত হতাম।

এ বিষয়ে চাঁদপুরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দীকে অবগত করলে তিনি চট্টলার কন্ঠ কে বলেন, রফিজ উদ্দিন নিজের ভোটার আইডি কার্ড, তার পুরো শরীরের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমাদের কার্যালয়ে এলে আমরা তাকে যতদ্রুত সম্ভব নতুন একটি ট্রাই সাইকেল বা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিবো। পাশাপাশি আর্থিক সহায়তার ব্যপারটি নিয়েও আমরা কাজ করবো। এরূপ মানুষের সেবাতেই কাজ করছি আমরা।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com