মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি :কক্সবাজারের চকরিয়া পৌরসভার সবুজ বাগ আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে শফিকুল ইসলাম(২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে চকরিয় থানা পুলিশ। শনিবার (৭ জুন) বিকেল সাড়ে পাঁচ টার দিকে সবুজ বাগের মিয়াজি ভবনের ২য় তলায় এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম, উপজেলার মানিকপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোহাম্মদ ইসমাঈলের ছেলে। সে পেশায় একজন মোবাইল মেকানিক বলে জানা গেছে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন মিয়া জানান, চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার মিয়াজী ভবনের দ্বিতীয় তলার একটি ফ্লাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে এটি আত্মাহত্যা বলে ধারনা করছে পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরি পূর্বক ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান পুলিশ পরিদর্শক মোঃ ইয়াসিন মিয়া।
পরিবারের বড় বোন বলেন, শফিকুল ইসলাম মাসুদ পৌর শহরে একটি মোবাইলের দোকানে মেকানিকের কাজ করার সুবাধে সবুজবাগ এলাকায় এক বন্ধুর বাসায় থাকতো। বিগত কিছুদিন যাবত শফিকুল চকরিয়া পৌরশহরে নিজে দোকান দেয়ার জন্য পরিবার থেকে ১লাখ টাকা খুজে। টাকা না দিলে সে আত্মহত্যা করবে বলেও ভয় দেখায়। এদিকে পরিবারের আর্থিক অবস্থা দূর্বল হওয়ায় কৃষক বাবার পক্ষে এক লাখ টাকা যোগাড় করে দিতে না পারায় অভিমান করে আত্মহত্যা করেছে বলেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন