1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 8:51 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

বিএসসির পালকে আরেক সাফল্য; বিদেশ থেকে এলো বড় অংকের ক্ষতিপূরণ!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, June 4, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক:বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর পালকে যুক্ত হলো আরেক সাফল্য। বিএসসি আন্তর্জাতিক মেরিটাইম অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সাফল্যের স্বাক্ষর রেখেছে। সুইজারল্যান্ডের একটি চার্টারারের অধীনে বাণিজ্যে নিয়োজিত এম.টি বাংলার অগ্রগতি জাহাজ ইন্দোনেশিয়ার তিনটি বন্দর থেকে ভেজিটেবল অয়েল পরিবহনের সময় পাঁচটি কার্গো ট্যাংকের কোটিং ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় বিরোধ সৃষ্টি হয়। আইনি ঝগড়ার পরিবর্তে বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া অবলম্বন করে বিএসসি ক্ষতিপূরণ আদায় করে, যা দেশের আন্তর্জাতিক বাণিজ্যে মর্যাদা ও দক্ষতার উজ্জ্বল প্রতিফলন ঘটিয়েছে।

মেডিয়েশনই সমাধান : বিএসসি’র আদায় ৩.৫ মিলিয়ন ডলার।

গত ১৮ মার্চ লন্ডনে অনুষ্ঠিত একদিনব্যাপী মেডিয়েশন প্রক্রিয়ায় অংশ নেয় বিএসসির তিন সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক। ইংল্যান্ডের খ্যাতনামা আইনজ্ঞ ও নিরপেক্ষ মিডিয়েটর স্টিফেন মিলস মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন। 

সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কঠোর আলোচনা ও দরকষাকষি। দক্ষ কূটনৈতিক আলাপ-আলোচনা, আন্তর্জাতিক বিধি-বিধান ও যুক্তির ভিত্তিতে বিএসসি ৩.৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ কোটি টাকা) ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হয়, যা আন্তর্জাতিক পরিসরে এক নজিরবিহীন সাফল্য।

বিএসসির বাণিজ্যিক সম্প্রসারণের ধাপ

২০১৯ সালের মে মাসে বিএসসি’র বহরে যুক্ত হয় আধুনিক কেমিকেল ও প্রোডাক্ট অয়েল ট্যাংকার এম.টি. বাংলার অগ্রগতি। ২০২২ সালের ২৭ এপ্রিল জাহাজটি চার্টার চুক্তির আওতায় সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্তৃক বাণিজ্যে নিযুক্ত হয়।

সেপ্টেম্বর ২০২২-এ, জাহাজটি ইন্দোনেশিয়ার তিনটি বন্দর থেকে ভেজিটেবল অয়েল পরিবহন শেষে ইতালির সিসিলির জেলা বন্দরে (Gela Port) পৌঁছায়। তবে খালাসের সময় দেখা যায়, পাঁচটি কার্গো ট্যাংকের অভ্যন্তরীণ কোটিং ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ভবিষ্যতে জাহাজ পরিচালনায় বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারত। বিষয়টি সঙ্গে সঙ্গেই প্রটেকশন অ্যান্ড ইনডেমনিটি ক্লাব (Protection & Indemnity Club – P&I Club) এবং হাল অ্যান্ড মেশিনারি ইনস্যুরারকে (Hull & Machinery Insurer) জানানো হয়।

বিএসসি ও চার্টারার উভয় পক্ষের বিভিন্ন ল্যাবরেটরী পরীক্ষা এবং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে কার্গো ট্যাংকের কোটিং ক্ষতির জন্য এককভাবে কোনো পক্ষকে দায়ী করার যথাযথ প্রমাণ পাওয়া যায়নি।

বিএসসি’র আইনজ্ঞের পরামর্শে নিরপেক্ষ মেডিয়েটর নিয়োগ

প্রটেকশন অ্যান্ড ইনডেমনিটি ক্লাব এবং হাল ও মেশিনারি ইনস্যুরার চার্টারারের বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ গ্রহণে নিরুৎসাহিত হয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া (Alternative Dispute Resolution) বা মেডিয়েশন গ্রহণে আগ্রহ প্রকাশ করে। বিএসসি নিয়োগকৃত ইংরেজ মেরিটাইম আইনজ্ঞও বাণিজ্যিক স্বার্থ এবং আর্থিক লাভ বিবেচনায় একজন নিরপেক্ষ মেডিয়েটর নিয়োগের মাধ্যমে বিএসসি, চার্টারার ও সাব-চার্টারার (ইতালি ভিত্তিক) মিলিত হয়ে বিষয়টি মেডিয়েশনের মাধ্যমে নিষ্পত্তি করার পরামর্শ দেন। বিএসসি’র আইনজ্ঞের মতে, এই পদ্ধতিই ছিল বাণিজ্যিক ও অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে কার্যকর সমাধান।

দূরদর্শী নেতৃত্বে বিএসসির অর্জন, ভবিষ্যতের পথ প্রশস্ত

সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কৌশলী ও পেশাদার সমস্যা সমাধানের দৃষ্টান্ত বিরল। এই সফল মেডিয়েশন প্রক্রিয়া যেমন আইনি ব্যয়ের ঝুঁকি কমিয়েছে, তেমনি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির সক্ষমতাও তুলে ধরেছে। দেশের অন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য এটি হতে পারে একটি রোডম্যাপ—যেখানে সাহস, প্রস্তুতি ও কৌশলগত যোগাযোগের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব।

বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, এই অর্জন কেবল অর্থনৈতিক প্রাপ্তি নয়, বরং আন্তর্জাতিক মেরিটাইম অঙ্গনে বাংলাদেশের সক্ষমতার প্রতিফলন। এটি একটি শিক্ষণীয় দৃষ্টান্ত, যা ভবিষ্যতের জাহাজ পরিচালনা ও বাণিজ্য আলোচনায় বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে শুরু করে আন্তর্জাতিক মেরিটাইম ও বাণিজ্যিক মহলেও বিএসসি’র এই সাফল্য প্রশংসিত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com