1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 7:48 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

দুই লাখ মানুষের চিকিৎসায় মাত্র দুই জন চিকিৎসক!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, May 14, 2025

আফজাল হোসেন জয়:লামা (বান্দরবান) প্রতিনিধি: লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর (২২ টি চিকিৎসক পদের বিপরীতে মাত্র ২ জন চিকিৎসক কর্মরত আছেন। ৩২ টি নার্স পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৮ জন। ৬ জন কনসালটেন্ট ও ১২ জন মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ৪ টি পদের মধ্যে ১ জন কর্মরত থাকলেও তিনি আগামী ১৯ মে হজ পালন উপলক্ষে মক্কা গমন করবেন)।


উল্লেখিত চিত্রটি বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর। দীর্ঘ দিন ধরে চিকিৎসক, নার্স ও চিকিৎসা সামগ্রীর সংকট চলমান থাকায় চিকিৎসা সেবা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসার এক মাত্র সরকারি ভরসা এই ৫০ শয্যার হাসপাতালে বর্তমানে কর্মরত চিকিৎসক রয়েছেন মাত্র দুই জন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদ উদ্দিন জানান, প্রতিদিন গড়ে বহির বিভাগে ২৫০ জন রোগী এবং অন্তর্বিভাগে গড়ে ৮৫ জন রোগী সেবা গ্রহণ করেন।
তিনি আরও বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানি সরবরাহে সমস্যা সৃষ্টি হয়, সংকট পানির, প্রয়োজনীয় ওষুধের অভাব, ব্যবহারের অযোগ্য অ্যাম্বুলেন্স, যন্ত্রপাতির অচলাবস্থা এবং জনবল সংকট, সব মিলিয়ে হাসপাতালটিতে কার্যত এক ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। তার পরও তারা দু’জন চিকিৎসক যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে ২২টি চিকিৎসক পদের বিপরীতে মাত্র ২ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। ৩২টি নার্স পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৮ জন। ৬ জন কনসালটেন্ট ও ১২ জন মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ৪টি পদের মধ্যে একজন কর্মরত থাকলেও তিনি আগামী ১৯ মে হজ পালন উপলক্ষে মক্কা গমন করবেন।

চিকিৎসক সংকটের মাঝে গত ৫ মে ডা. মেকি মার্মা নামের এক চিকিৎসক যোগ দিলেও তিনি বান্দরবান জেলা পরিষদের সুপারিশে ডেপুটেশনে বান্দরবান সদর হাসপাতালে বসবেন। ফলে হাসপাতালটিতে চিকিৎসাসেবা আরও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

লামার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা অভিযোগ করেন, পানি সংকটের কারণে হাসপাতালে তিন দিন ধরে চরম দুর্ভোগ চলছে। দুটি অ্যাম্বুলেন্সের একটি দীর্ঘ এক যুগ ধরে অচল, অপরটি ব্যবহারের অনুপযোগী। সম্প্রতি বন্যায় হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি ও আধুনিক এক্স-রে মেশিনসহ ল্যাবের বিভিন্ন যন্ত্রপাতিও নষ্ট হয়ে গেছে, ফলে রোগীরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাতে পারছেন না।

লামা পৌরসভা, সাতটি ইউনিয়ন ছাড়াও আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন ও চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবাগুলো পর্যাপ্ত অবকাঠামো ও জনবল সংকটে কার্যকরভাবে সেবা দিতে পারছে না, ফলে অনেক রোগী বাধ্য হয়ে পার্শ্ববর্তী উপজেলা চকরিয়ায় চিকিৎসার জন্য যাচ্ছেন, যা তাদের আর্থিক ভাবে চাপে ফেলছে। অনেকেই চিকিৎসার অভাবে চরম দুর্ভোগে পড়ছেন।
এভাবে এক রকম খুড়িয়ে খুড়িয়ে চলছে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এই অবস্থা থেকে উত্তরনের উপায় খুঁজে বের করার প্রতি নজর দেয়ার কথা বলছেন লামার সচেতন নাগরিক সমাজ।

এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত বলেন, “আমরা চরম জনবল সংকটে রয়েছি, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে।”

জেলার সিভিল সার্জন ডা. মো. শাহীন হোসাইন চৌধুরী বলেন, “আমি সদ্য যোগদান করেছি। লামা হাসপাতালের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে”।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com