1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 7:00 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

জাতীয় সংসদে সংখ্যালঘু প্রতিনিধি নিশ্চিতের ব্যবস্থা দাবি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, April 11, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: চলমান সংস্কার প্রক্রিয়ায় পার্লামেন্টে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিতের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সনাতন পার্টির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে মনীন্দ্র নাথ বলেন, চলমান সংস্কার প্রক্রিয়ায় আপনি এমন একটি জায়গা তৈরি করবেন, যাতে করে ধর্মীয় সংখ্যালঘুরা ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়ে তাদের কথাগুলো তুলে ধরতে পারেন এবং এর মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হয়। একইসঙ্গে এমন ব্যবস্থাও করবেন, যাতে পার্লামেন্টে প্রতিটি রাজনৈতিক দল থেকে সংখ্যানুপাতিক হারে সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়।

তিনি বলেন, ১৯৪৭ থেকে ২০২৪- দীর্ঘদিন থেকে হিন্দু সম্প্রদায়ের ইতিহাস বঞ্চনার ইতিহাস। একাত্তরের পরে এ দেশে ধর্মীয় সংখ্যালঘুরা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হতে থাকে। এমন প্রেক্ষাপটে ১৯৮৮ সালে মানবাধিকার সংগঠন হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জন্ম হয়। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের পরে আমরা আশা করেছিলাম, পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে চলে আসা সেই বঞ্চনা-বৈষম্য দূরীভূত হবে, কিন্তু তা হয়নি। বরং দীর্ঘদিনের বঞ্চনা-বৈষম্যের কথা বলায়, নির্যাতিত-নিপীড়িত মানুষের কথা বলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ঘটা নির্যাতন-নিপীড়নের ঘটনাগুলোকে রাজনৈতিক তকমা লাগিয়ে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে দুই ধাপে সারা দেশে নির্যাতন-নিপীড়ন, ধর্ষণ, দখল, হত্যার ঘটনাগুলো তুলে ধরেছিলাম। কিন্তু সত্য ঘটনাগুলোকে এই সরকার স্বীকার করতে চায় না।

মনীন্দ্র কুমার নাথ বলেন, একাত্তরের পরে ৮ দফার দরকার হয়নি। কিন্তু পরবর্তীতে ধারাবাহিক বঞ্চনা-বৈষম্যের প্রেক্ষাপটে ৮ দফা দেওয়া হয়। আমরা অবিলম্বে এই ৮ দফার বাস্তবায়ন চাই।

তিনি বলেন, একটি মানবিক বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে রাস্তায় প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদ শুধু ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিবাদ নয়; এই প্রতিবাদ হবে মানবিক প্রতিবাদ, দেশকে রক্ষা করার জন্য প্রতিবাদ, সরকারের সত্য ঘটনাকে প্রকাশ না করার বিরুদ্ধে প্রতিবাদ। এই সরকার ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিভিন্ন ঘটনা দেখেও দেখছেন না। এভাবে চলতে থাকলে মানুষ সরকারকে এক সময় ধিক্কার দেবে। পূর্বের ধারাবাহিকতায় গত মার্চ মাসেও দেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা অব্যাহত রয়েছে বলে জানান ঐক্য পরিষদের এই নেতা।

অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান সুরঞ্জন ঘোষ বলেন, ভোটের জন্য আন্দোলন হয়েছে। আবু সাঈদ, মুগ্ধরা রক্ত দিয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার এই আন্দোলনের ফসল। তাই সরকারকে বলব নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন।

উদ্বোধকের বক্তব্যে বাংলাদেশ সনাতন পার্টির উপদেষ্টা অধ্যাপক অশোক তরু বলেন, চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর কোনো অপরাধ নেই। তারপরও তিনি অন্তরীণ। সুতরাং দাবি আদায়ে সনাতনীদের আরও ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক অনিক রায় বলেন, আমরা ধর্মের জন্য দেশ ছাড়ব না। আগামীর বাংলাদেশেও আমরা এ দেশের মাটি ছাড়ব না। এ দেশ আমাদের।

তিনি আরও বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছে। সেজন্য ৩৬ দিনে স্বৈরাচার হাসিনা পালিয়েছে। আমাদের মধ্যে এই একতা তৈরি করতে হবে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি আশীষ কুমার দাশ বলেন, বিভিন্ন সময় জাতীয় সংসদে হিন্দু এমপিরা ছিলেন। কিন্তু সনাতনীদের স্বার্থে তারা কাজ করেননি। তারা বলতেন যে, তারা আওয়ামী লীগের এমপি, বিএনপির এমপি। তাই আমাদের প্রয়োজন সনাতনীদের এমপি, যারা সনাতনীদের স্বার্থে কাজ করবে। তিনি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেন।

বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়ের সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন- অনিক সাধু, হিন্দু যুব মহাজোটের প্রদীপ কান্তি দে, বাংলাদেশ সনাতন পার্টির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট লিটন বনিক, প্রাণতোষ তালুকদার, সাংবাদিক শ্যামল কান্তি নাগ, সদস্য নয়ন বিশ্বাংগ্রী। এছাড়া দলের আঞ্চলিক প্রতিনিধিদের মধ্যে সায়ন বালা, অজয় ভট্টাচার্য, মিঠুন ভট্টাচার্য শুভ, উজ্জ্বল বিশ্বাস, রঞ্জন গোস্বামী, গৌরাঙ্গ প্রসাদ দে প্রমুখ বক্তব্য দেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com