1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 7:00 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

চট্টগ্রাম সাংবাদিক সংস্থার আয়োজনে প্রয়াত চন্দন কুমার বিশ্বাসের স্মরণে সভা ও মধ্যাহ্নভোজ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, April 11, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক:চট্টগ্রাম সাংবাদিক সংস্থার (চসাস) উদ্যোগে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার কার্যনির্বাহী সদস্য ও দৈনিক আজকের বাংলা পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি তুষার দাসের শ্রদ্ধেয় শ্বশুর চন্দন কুমার বিশ্বাসের স্মরণে এক স্মরণসভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় চট্টগ্রাম নগরীর সদরঘাট কালি বাড়ি মোড়স্থ স্যাডেল পিক রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান। তিনি বলেন, “চন্দন কুমার বিশ্বাস ছিলেন একজন সৎ, আত্মপ্রত্যয়ী ও মানবিক গুণে গুণান্বিত মানুষ। এমন একজন ব্যক্তির স্মরণে আয়োজিত এ সভা প্রমাণ করে, ভালো মানুষ কখনও হারিয়ে যায় না।


তিনি আরো বলেন, “আমাদের রাজনীতির মূল চেতনা হওয়া উচিত জনগণের প্রতি দায়িত্ববোধ এবং দেশপ্রেম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঠিক এই চেতনা নিয়ে দলের হাল ধরেছেন। তাঁর নেতৃত্বে আমরা জনগণের জন্য রাজনীতি করি, রাজনৈতিক জীবনে আমরা বারবার দমন-পীড়নের শিকার হয়েছি, ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আদর্শচ্যুত হইনি। সাংবাদিকরা আজ নানা ধরনের চ্যালেঞ্জের মুখে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, তারেক রহমান এবং আমরা সাংবাদিকদের পাশে আছি এবং থাকব। স্বাধীন ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে রাজনীতিবিদদেরও দায়িত্ব রয়েছে, এবং আমরা সেই দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ও চট্টগ্রাম সাংবাদিক সংস্থার উপদেষ্টা ড. জিনবোধি ভিক্ষু। তিনি বলেন, “মানুষের জীবনে কিছু সম্পর্ক হৃদয়ের গভীরে স্থায়ী হয়। প্রয়াত চন্দন কুমার বিশ্বাস তেমনই একজন, যাঁর প্রজ্ঞা, সততা ও সামাজিক দায়বদ্ধতা প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”


প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিকের ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ইয়াছিন চৌধুরী আছু। বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপিকা শরীফুন নাহার হ্যাপী এবং কার্যনির্বাহী সদস্য আলতাফ হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলামিস্ট ও চসাসের সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম, চট্টগ্রাম জজকোর্টের এপিপি এড. মো. হেলাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মাইকেল চৌধুরী এবং চসাসের দাতা সদস্য মো. মোশতাক আহমেদ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও সমাজকর্মী প্রণব রাজ বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য তুষার দাস, সাংবাদিক সামির হোসেন মোহন, আব্দুল মালেক, সাংবাদিক ফিরোজ উদ্দিন, সাংবাদিক আনিছুর রহমান, পলাশ কান্তি নাথ, জাহাঙ্গীর আলম, আব্দুল মোমিন, মোঃ সাইফুল, রাফিকা আক্তার, শাকিল আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবীর চৌধুরী, আফনান আনসারী মোজাহেদুল ইসলাম শাকিব সহ প্রমূখ। স্মৃতিচারণামূলক বক্তব্য রাখেন চসাসের কার্যনির্বাহী সদস্য মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে স্মরণসভা শেষ হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com