1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
আলীকদম প্রেসক্লাব নির্বাচন: সভাপতি এস,এম জিয়াউদ্দিন জুয়েল,সাধারণ সম্পাদক নুরখান‎ ফটিকছড়িতে সততার উজ্জ্বল দৃষ্টান্ত এক নৈশপ্রহরী! ফটিকছড়িতে ১০ দিনে ৮৭ নবজাতকের জন্ম মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক পাকিস্তানের কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত পাকিস্তানের বহু সেনা নিহত বান্দরবান হাসপাতালের নির্মাণাধীন সার্ভিস সেন্টারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত, আহত ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয় চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল! পাউবো’র উন্নয়ন প্রকল্পকে ঘিরে উঠেছে নানা গুরুতর অভিযোগ! এক ম্যাচে ৮ লাল কার্ড ও পরাজয় দেখলো ব্রাজিল অসহায়ের চোখের জল মুছছেন ‘মানবিক ডিসি’ জাহিদ বিশ্ব পরিবেশ দিবসে কোনাখালীতে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও সচেতনতামূলক র‍্যালি প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ ২৭ বছর পর লিগ্যাল এইডের সহায়তায় পিতার পরিচয় পেলেন যুবক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার শুভ সূচনা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ মমতার বাড়িতে সিআইডি অভিযান ২১ বছর পর অস্ট্রেলিয়ার পরাজয়, বাংলাদেশ পেল ৮৬ রানের জয় চমেক হাসপাতাল অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হত্যা মামলায় ওয়েল গ্রুপের সিইও গ্রেপ্তার প্রথমবারের মত ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করল ভারত! সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হবে: ডিসি জাহিদ চকরিয়ার দুই উপকূলীয় ইউনিয়নে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ বিএসসি’র সাফল্য ও অগ্রগতির অন্যতম কারিগর মাহমুদুল মালেক কমরেড পূর্ণেন্দু কানুনগো’র নির্দেশনায় গেরিলা যুদ্ধে সক্রিয় অংশনেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহম্মেদ

রোহিঙ্গাদের জন্য প্রায় ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশে আশ্রিত প্রায় ১৫ লাখ রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে চলতি বছর সহায়তা দেওয়ার জন্য দাতাদের কাছে প্রায় ১০০ কোটি ডলারের তহবিল চেয়েছে জাতিসংঘ। সোমবার এক বিবৃতিতে জাতিসংঘ এ অর্থ দেওয়ার আহ্বান জানায়। খবর এএফপির। 

বিবৃতিতে জানানো হয়, রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘ এবং শতাধিক অংশীদার মিলে দুই বছর মেয়াদি ‘২০২৫-২০২৬ যৌথ সাড়াদান পরিকল্পনা (জেআরপি)’ শুরু করেছে। এমন একটি সময়ে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যখন রোহিঙ্গাদের জন্য সহায়তার অর্থ ক্রমশ কমছে।

জাতিসংঘের আহ্বানে বলা হয়েছে, বাংলাদেশে আশ্রিত প্রায় ১৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য জেআরপির প্রথম বছর ৯৩ কোটি ৪৫ লাখ ডলার সহায়তা চাওয়া হয়েছে।

মিয়ানমারে সামরিক বাহিনীর দমন–পীড়নের মুখে ২০১৭ সালে প্রায় ১০ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তখন থেকে তারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে থাকছে। তারা মোটাদাগে আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর সহায়তার ওপর নির্ভরশীল।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, অষ্টম বছরে এসে রোহিঙ্গা মানবিক সংকট বড় মাত্রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগের বাইরে চলে গেছে। কিন্তু রোহিঙ্গাদের জন্য সহায়তা জরুরি হয়ে পড়েছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থার প্রধান অ্যামি পোপ জেনেভায় রোহিঙ্গাদের জন্য সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংস্থা হিসেবে আমাদের যদি (বাজেট) কাটছাঁটের মুখোমুখি হতে হয়, তাহলে রোহিঙ্গারা খেতে পারবে না, তারা সুরক্ষা পাবে না, অথবা তাদের জীবনরক্ষাকারী একান্ত প্রয়োজনীয় সামগ্রী থাকবে না।

তহবিল–সংকটের কারণে রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ (রেশন) আগামী এপ্রিল মাস থেকে সাড়ে ১২ ডলার থেকে ৬ ডলারে নামিয়ে আনার পরিকল্পনা করছে জাতিসংঘ। সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) লিখিতভাবে রোহিঙ্গাদের জন্য খাবারের বরাদ্দ অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনার কথা বাংলাদেশকে জানিয়েছে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মাসিক খাবারের বরাদ্দ অর্ধেক কমানোর পরিকল্পনার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ১৪ মার্চ এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, বরাদ্দ অর্ধেক কমলে রোহিঙ্গাদের ওপর এর প্রভাব হবে ভয়াবহ। এ পরিস্থিতি এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ১৪ মার্চ কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। তিনি রোহিঙ্গাদের পাশে থাকার ঘোষণা দেন। ওই সফরে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com