1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 2:49 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

চট্টগ্রাম কারাগারে মাদক ও মোবাইল বাণিজ্যে জড়িত কারারক্ষীরা!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, December 21, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী ছিলেন তারিকুল ইসলাম শাহীন। বন্দিদের কাছে মাদক সরবরাহের অভিযোগে গত ২১ নভেম্বর তিনি চাকরি হারান।

এদিকে রুমান ভূঁইয়া ছিলেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের রক্ষী। বন্দিদের কাছে মোবাইল ফোন সরবরাহের অভিযোগে গত ১২ আগস্ট চাকরিচ্যুত হয়েছেন তিনি। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন কারাগারে টাকার বিনিময়ে এভাবে বন্দিদের কাছে মাদকদ্রব্য, মোবাইল ফোন সরবরাহসহ বিভিন্ন অভিযোগে এক বছরে ৪৪ কারারক্ষী শাস্তি পেয়েছেন। তাদের মধ্যে চাকরি হারিয়েছেন পাঁচজন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগটির ১১ কারাগারের মধ্যে সবচেয়ে বেশি অপরাধে জড়াচ্ছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কক্সবাজার জেলা কারাগার, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার ও নোয়াখালী জেলা কারাগারের কারারক্ষীরা। এর মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা ও কক্সবাজারে সবসময়ই ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি থাকেন। রাজনৈতিক পরিস্থিতির অবনতি হলে সেই সংখ্যা চার থেকে পাঁচ গুণ পর্যন্ত বেড়ে যায়।

কারাগারে বন্দি বেড়ে গেলে সামর্থ্যবানরা টাকা দিয়ে আরাম-আয়েশে থাকার চেষ্টা করেন। তখন টাকা নিয়ে পুরোনো কয়েদিদের সহযোগিতায় সেই সুযোগ-সুবিধা দেন কিছু কারারক্ষী। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটে মাদকদ্রব্য (গাঁজা-ইয়াবা) সরবরাহ এবং  মোবাইল ফোন বিক্রি। অতিরিক্ত দামে কেনা ছোট আকৃতির ফোন নিজেদের কাছে কৌশলে লুকিয়ে রাখেন কয়েদিরা। এসব সরবরাহের টাকা কারারক্ষীরা পুরোনো কয়েদি ও ভাগবাটোয়ারা করেন।

সূত্র জানিয়েছে, মাদক বাণিজ্য, মোবাইল ফোন সরবরাহ, বন্দিদের তথ্য আদান-প্রদান, বন্দির স্বজনদের সঙ্গে প্রতারণা, জামিন বাণিজ্য, শৃঙ্খলা ভঙ্গসহ নানা অপরাধে গত এক বছরে ১১ কারাগারের ২১ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চাকরিচ্যুত করা হয়েছে পাঁচজনকে। ১৮৭ কারারক্ষীকে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে ৩৯ জনের বিরুদ্ধে ৩৯টি বিভাগীয় মামলা চলমান।
চাকরি হারানো পাঁচজনের একজন শাখাওয়াত হোসেন। তিনি ভুয়া ঠিকানা ও পরিচয়ে চাকরি নিয়ে কক্সবাজার কারাগারে প্রায় পাঁচ বছর কারারক্ষী ছিলেন। প্রতারণা ও জালিয়াতির ঘটনা ধরা পড়ার পর তিনি চাকরিচ্যুত হন। আরেক কারারক্ষী সোহেল মিয়া সহকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করতেন। এসব অভিযোগ প্রমাণ হওয়ার পর চাকরিচ্যুত হন তিনি। বন্দিদের থেকে অর্থ হাতিয়ে ছুটি না নিয়ে কর্মস্থল ত্যাগের অপরাধে চাকরি হারান কারারক্ষী মাসুদ রানা।

জানা গেছে, এভাবে টাকার লোভে কারাগারের ভেতর অপরাধে জড়িয়ে পড়ছেন অনেক কারারক্ষী। কোনোভাবেই মাদক বাণিজ্য থেকে নিষিদ্ধ মোবাইল ফোন ব্যবহার বন্ধ হচ্ছে না। কারাগারে দীর্ঘদিন বন্দি থাকা আসামিদের সঙ্গে কারারক্ষীদের যোগসাজসের চলছে মাদক ও মোবাইল বাণিজ্য।

তবে চাকরিচ্যুত তারিকুল ইসলাম শাহীনের দাবি, কারাগারে তিনি মাদক ব্যবসায় জড়িত ছিলেন না। কর্মকর্তাদের কথামতো কাজ না করায় মিথ্যা অভিযোগ দিয়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। 

রুমান ভূঁইয়ারও একই দাবি। তিনি বলেন, কারাগারের সেলে পরিত্যক্ত মোবাইল ফোন উদ্ধার করে আমি বিপদে পড়েছি। সেটি আমি বাইরে থেকে ভেতরে নিয়ে গেছি– এমন অভিযোগ দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে।

কক্সবাজার জেলা কারাগারের এক কর্মকর্তা বলেন, এখানে ধারণক্ষমতার আড়াই গুণ বেশি বন্দি রয়েছে। তার মধ্যে তিন ভাগের দুই ভাগই মাদক মামলার আসামি। তাদের অনেকে মাদক সেবন করে, কেউ কেউ ব্যবসাও করে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, চট্টগ্রাম কারাগারে এখন ধারণক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি রয়েছে। কারাগারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামরা বসিয়ে মনিটরিং জোরদার করা হচ্ছে। কারারক্ষীদের সবসময় সতর্ক করার পাশাপাশি অপরাধকর্মের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন্স) টিপু সুলতান বলেন, টাকার লোভে কিছু কারারক্ষী অনৈতিকভাবে বন্দিদের সুবিধা দেন। আমি দায়িত্ব নেওয়ার পর মাদক, মোবাইল ফোন সরবরাহসহ বেশ কিছু অভিযোগ পেয়েছি। তদন্ত করে বেশ কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিও নেওয়া হয়েছে। কারাগারকে অপরাধমুক্ত রাখতে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।সূত্রঃ সমকাল

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com