চট্টলার কণ্ঠ ডেস্কঃরাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি ৯০ গ্রাম গাঁজা, ১৯৭ পিস ইয়াবা ও ১৭.১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করা হয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন