চট্টলার কণ্ঠ ডেস্ক:১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সৃজনশীল যুব সংগঠন। শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে সংগঠনের সদস্যরা সকাল থেকেই নানা কর্মসূচি পালন করেন।
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন মো জানে আলম সংগঠনের সভাপতি মোঃ আদনান, সাধারণ সম্পাদক আসিফুর রহমান সহ সভাপতি ইয়াছির আরাফাত রাব্বি। আরও অংশ নেন সদস্য মোজাম্মেল হোসেন মিয়া, মোঃ আদর, মোঃ নাহিদ, ইমরুল কায়েছ, রুবায়েত, সাহিল, সাবা, সারা, নাশরা, ইফতু, আরিয়ানা প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়। পরে আয়োজিত আলোচনাসভায় স্বাধীনতার গুরুত্ব, মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস এবং তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে বক্তব্য রাখেন ক্লাবের নেতৃবৃন্দ।
ক্লাবের সভাপতি মোঃ আদনান বলেন, “মহান মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অধ্যায়। শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।”
সাধারণ সম্পাদক মোঃ আসিফুর রহমান বলেন, “আমাদের দায়িত্ব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা। আমরা সৃজনশীল যুব সংগঠনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাব।”
অনুষ্ঠানের শেষে সংগঠনের সদস্যরা স্বাধীনতার স্মৃতিচারণ করেন এবং শহীদদের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।
সৃজনশীল যুব সংগঠন তাদের ভবিষ্যৎ কর্মসূচিতে সমাজসেবামূলক কাজ এবং তরুণদের উদ্বুদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। বিজয় দিবস উদযাপন তাদের এই অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন