1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 2:25 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

চট্টগ্রামে সিএসডিএফ এর উদ্যোগে নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ ও রোকেয়া দিবস ২০২৪ উদযাপিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, December 9, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংষতা মুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে চিটাগাং সোস্যাল ডেভেলপমেন্ট ফোরাম (সিএসডিএফ) এর উদ্যোগে নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা আজ সোমবার ০৯ ডিসেম্বর নগরীর আইএসডিই মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রিয় কার্যকরী পর্ষদের সহ-সভাপতি ও চিটাগাং সোস্যাল ডেভেলপমেন্ট ফোরাম (সিএসডিএফ)’র চেয়ারপার্সন এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট নারী নেত্রী ও স্টপ ভায়েলেন্স এগেইষ্ট ওমেন (এসভাউ) এর আহবায়ক জেসমিন সুলতানা পারু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সিএসডিএফ’র সমন্বয়কারী শম্পা কে নাহার ও জহুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশনেন সবুজে যাত্রার নির্বাহী পরিচালক সায়েরা বেগম, সুফিয়া কামাল ফেলো ও মহানগর মহিলা দলের সহ-সভানেত্রী সায়মা হক, সমতা মহিলা সমিতির সভানেত্রী মোমেনা আকতার নয়ন, অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রামের সমন্বয়কারী জিনাত আরা বেগম, এসডিএস’র সভানেত্রী ফেরদৌসী বেগম মৌসুমী, মহিলা পরিষদ কালুরঘাট শাখার সভানেত্রী বেগম রুবি খান, সৌরিতা মহিলা সমিতির সভানেত্রী সঞ্চিতা বড়ুুয়া, নারী নেত্রী আয়েশা বেগম মাধবী, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জানে আলম প্রমুখ।

বক্তারা বলেন, বেগম রোকেয়া একটা সময় যেভাবে নারী শিক্ষা বিস্তারে পথে পথে ঘুরে ঘুরে নারী শিক্ষা প্রসারে কাজ করেছেন। ঠিক একই ভাবে চট্টগ্রামে সিএসডিএফ নারী নির্যাতন মুক্ত পরিবার, সমাজ ও রাস্ট্র প্রতিষ্ঠায় সামাজিক উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, সুফিয়া কামাল ফেলো, শিক্ষার্থী সহায়ক দল, কমিউনিটি রিসোর্স পার্সনগ্রুপসহ নানা ধরনের সমাজ পরিবর্তনকামী মানুষকে সমাজ পরিবর্তনের কাজে সম্পৃক্ত করে নারী নির্যাতন ও নারী অধিকারের পক্ষে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। কিন্তু পরবর্তীতে কিছু এনজিও জেলা পর্যায়ে কিছু গোলটেবিল বৈঠক ও পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করে কোনভাবে প্রকল্প শেষ করে নারী অধিকারের কাজগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য ঘটনায় পরিনত করেছেন। যার খেসারত দিতে হচ্ছে পুরো সমাজকে। নারীরা প্রতিনিয়ত অধিকার বঞ্চিত ও নির্যাতিত হলেও প্রতকারে সুযোগ নেই। সেকারনে নারী নির্যাতন ও বঞ্চনার ঘটনা তারা আর প্রকাশ করছে না।

বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে নারী অধিকার ও মানবাধিকার সংগঠনের সংখ্যা নেহায়েত কম নয়। কিন্তু প্রতিনিয়তই নির্যাতনের ঘটনা ঘটলেও কোন সংগঠনের পক্ষ থেকে কোন প্রতিবাদ ও প্রতিকার করা হচ্ছে না। সেকারনে নির্যাতন নারীরা আগের মতোই সহায়হীন হয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেন নারী নির্যাতন প্রতিরোধ আইন ২০১০ এর আওতায় নারী নির্যাতনের জন্য মামলা হলেও নারীরা সত্যিকার অর্থে প্রতিকার পাচ্ছে না। আইনটি ভিন্নখাতে অপব্যবহার হচ্ছে ফলশ্রæতিতে নারী বৈবাহিক বিচ্ছেদের হার বাড়ছে। যা পুরো সমাজের জন্য ক্ষতিকর। অথচ বিবাহ বিচ্ছেদের পরিবর্তে যদি কাউন্সেলিং করা গেলে অনেক গুলো পরিবারকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা যেতো।

বক্তারা নারী নির্যাতন সমাজের জন্য বিষ ফোড়া, একটি নারীর সংসার ভেংগে যাওয়া মানেই একটি পরিবারের অনেকগুলো মানুষের অস্থিত্ব হুমিকে পড়ার শামিল। আবার নারী হিসাবে মানুষ যদি বঞ্চনার শিকার হয় তাহলে সুস্থ ধারার সমাজ বিনির্মান সম্ভব নয়। তাই এই দুষ্ঠ ক্ষত অপসারণে সমাজের জাতিধর্ম বর্ন নিবিশেষে বিবেকবান সকল পর্যায়ের মানুষকে এগিয়ে আসতে হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com