1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 2:09 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

পাম অয়েল দিয়ে ঘি বানায় আই কিউ ফুড প্রোডাক্টস;আড়াই লাখ টাকা জরিমানা!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, December 3, 2024

চট্টলার কণ্ঠ ডেস্ক:চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ভেজাল ঘি উৎপাদনের অভিযোগে আই কিউ ফুড প্রোডাক্টস কোম্পানিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০২ ডিসেম্বর) বিকেলে মোহরা এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম মেট্রোর (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই কারখানায় ভেজাল ঘি উৎপাদনসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় এ কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ওই কারখানার উৎপাদিত ৩০০ কেজি ভেজাল ঘি ধ্বংস করা হয়। এবং কারখানার সকল কার্যক্রম বন্ধ করা হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, ওই কারখানায় একটি টিনশেড ভবনের ৪টি কক্ষ নিয়ে অপরিষ্কার পরিবেশে কারখানাটির কার্যক্রম চলছিল। সেখানে দেখা যায়, খোলা বাজার থেকে পাম অয়েল সংগ্রহ করে প্রতি ৪-৫কেজি পাম অয়েলের সাথে ০১ কেজি ঘি মিশিয়ে প্রস্তুতকৃত ভেজাল ঘি ১৫-২০ রকমের কোম্পানির নামে বাজারজাত করা হচ্ছিল।

এসব অপরাধের কারণে আড়াই লাখ টাকা জরিমানা করা হয় এবং ভেজাল ঘি তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, প্রতিষ্ঠানটি ১ নম্বর ঘি পাবনা ও সিরাজগঞ্জ থেকে কিনে আনতো। আর তাদের অবৈধ কারখানায় বসে নকল ঘি তৈরি করে নগরের চকবাজারের সবুজ হোটেল, মুরাদপুর ও জিইসির জামাল হোটেল, জিইসির কাবাব চিলিসহ নামি-দামি হোটেল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় সাপ্লাই দিত।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com