রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিবেদক: চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ২ জন সিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত ১ টার সময় চন্দ্রঘোনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, মোঃ মহসিন গাজি (২৮),রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার বাঙ্গালহালিয়া ইউপির মোঃ কুদ্দুস গাজির ছেলে এবং মোঃ আবু তালেব সাদ্দাম (২৮) একই থানাধীন কারিগর পাড়া (০৫নং ওয়ার্ড) এলাকার আঃ সালামের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়ের নির্দেশনায়, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল এর সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতায় এএসআই(নিঃ) অশোক শীল, এএসআই(নিঃ) মীর মোঃ মনির হোসেনসহ একটি টিম অভিযান পরিচালনা করেন।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে নারী ও শিশু নং-৬১/২১ এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী মোঃ আবু তালেব সাদ্দাম (২৮) এবং নারী ও শিশু নং-৯৮/২২ এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী মোঃ মহসিন গাজি (২৮) কে গ্রেফতার করা হয়।
পরে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি ।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন