1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 1:25 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

টেকনাফ থানার সাবেক ওসি রণজিতের সম্পত্তি ক্রোক, রিসিভার নিয়োগ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, November 19, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃকক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়ার সম্পত্তি ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে আদালতের নির্দেশনা নিয়ে তার ক্রোক করা সম্পদ দেখভালের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেয়া হয়েছে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ মুন্সি আবদুল মজিদ সম্পত্তি ক্রোক ও রিসিভার নিয়োগের এই আদেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি রণজিত কুমার বড়ুয়া বর্তমানে চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধোপাছড়ি শীলঘাটা এলাকায়। তার বাবার নাম প্যারী মোহন বড়ুয়া।

ওসি রণজিত কুমার বড়ুয়ার সম্পদের অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন জানান, রণজিত কুমার বড়ুয়ার অভিযোগ তদন্তকালে ৮৪ লাখ ৮ হাজার টাকার বৈধ কোনো উৎস পাওয়া যায়নি।

কিন্তু তদন্ত চলাকালীন তিনি সেই সম্পত্তি অন্যত্র বিক্রি, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করেছেন।

আদালতের আদেশে ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার শিলঘাটা গ্রামে প্রায় ২৪ দশমিক ৫০ শতক জমিতে নির্মিত একটি দু’তলা ভবন। যার মূল্য ৫২ লাখ ২০ হাজার টাকা। এছাড়া চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানাধীন আলমশাহ কাঠঘর মৌজায় ২০১৫ সালে কেনা ১৬৭৫ বর্গফুটের ১টি ফ্ল্যাট (পার্কিংসহ), চট্টগ্রামের বাগমনিরাম আলম শাহ কাটগড় এলাকায় নির্মিত ১৪তলা ভবনের ৮ম তলায় বি-০৭ নম্বর ফ্ল্যাট ও জিএফ-১৯ নাম্বার পার্কিং রয়েছে।

যার মূল্য ৩১ লাখ ৮৮ হাজার টাকা।

আদালতে দুদকের পক্ষে সম্পত্তি ক্রোকের আবেদনটির পক্ষে শুনানিতে অংশ নেন দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজ উল্ল্যাহ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com