1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 1:28 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

সাংবাদিকতা মকছুদ আহমেদের ৫৫ বছর পূর্তিতে সুধী সংলাপ ও সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, November 18, 2024

চাইথোয়াইমং মারমা:রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেছেন, সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ হচ্ছেন পাহাড়ের জীবন্ত কিংবদন্তী প্রবীন সাংবাদিক ব্যক্তিত্ব সকলে পরিচিত। তার মাধ্যমে রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় সংবাদ ছড়িয়ে প্রচার জগৎ আলোকিত পথ দেখিয়েছেন তিনি। মকছুদ আহমেদের মতো সাংবাদিক পাশাপাশি সামাজিক কর্মের সহ গুণিজনের কারনে পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন ক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে প্রিন্ট মিডিয়ার যুগ থেকে শুরু করে বর্তমানে ইলেকট্রনিক মিডিয়ার যুগ পর্যন্ত পথ পরিক্রমায় তার এই অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০:০০;টায় রাঙ্গামাটি প্রেস ক্লাব মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের সাংবাদিকতার ৫৫বছর পূর্তিতে প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা ও সুধী সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এসব কথা বলেন।

রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো: আনোয়ার আল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সংলাপে উপস্থিত ছিলেন, জেলা সদর জোনের জোন কমান্ডার লে: কর্ণেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি, জেলা এ এস ইউ কমান্ডার মেজর রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, জেলা জামায়াতের সাধারন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, দৈনিক ইত্তেফাকের সিনিয়র স্টাফ রিপোর্টার ওয়াদুদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি তরুন ভট্টাচার্য্য, দৈনিক সংবাদের পার্বত্যাঞ্চল প্রতিনিধি সুনীল কান্তি দে, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, বিলাই ছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা সহ জেলা উপজেলার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান আরো বলেন, এক সময় পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতা করা ছিল অত্যন্ত কঠিন, কারন তখন সাংবাদিকদের তেমন লজিস্টিক সাপোর্ট ছিলনা। সেই কঠিন সময়গুলো জয় করে অদ্যাবদি পর্যন্ত সাংবাদিক মকছুদ আহমেদ অত্যন্ত সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন। পাহাড়ে তিনি সাংবাদিকতাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে একজন সফল মানুষ।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা সদর জোনের জোন কমান্ডার লে: কর্ণেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তিন পার্বত্য জেলার সাংবাদিকরা নিদারুন কষ্টের মধ্যে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। এ কে এম মকছুদ আহমেদ এর মতো এই ধরনের গুণি ব্যক্তিত্ব পার্বত্য চট্টগ্রামের জন্য অত্যন্ত প্রয়োজন। তাকে দেখে আগামী প্রজন্ম নতুন করে অনুপ্রেরণা পাবে বলে আমি বিশ্বাস করি।

পাহাড়ে সাংবাদিকতায় ৫৫ বছর পূর্তি সুধী সংলাপে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ¦ এ কে এম মকছুদ আহমেদ বলেন, পাহাড়ে আমার সাংবাদিকতার ৫৫ বছর পূর্ণ হলো এটা অকল্পনীয়। সবার দোয়া আর আল্লাহর অশেষ রহমত না হলে ৫৫ বছর কোন দিনই পার হতো না। তাই আমি সাংবাদিকতার হওয়ার পেছনে যারা আমার জন্য অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসা দিয়ে কাছে টেনে নিয়েছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ।

তিনি আরো বলেন, আমার সাংবাদিকতার জীবনে পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, হ্রদ পাহাড়সহ অনেক কিছু নিয়ে কাজ করতে হয়েছে। সেই সময় যোগাযোগ্য মাধ্যমে তেমন ছিলো না বলে পায়ে হেঁটে মাইলের পর মাইল যেতে হয়েছে। কখনোই কারো বিরুদ্ধে অপসাংবাদিকতায় লিপ্ত হয় নাই। সত্য এবং সাহসিকতার সাথে এই পেশায় কাজ করে গেছি।

সুধী সংলাপে বক্তারা বলেন, পাহাড়ের জীবন্ত কিংবদন্তি ব্যক্তিত্ব সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ। যিনি পাহাড়ে বহু সাংবাদিক গড়ার কারিগর ও সাংবাদিকতার বাতিঘর। যিনি পেশাগত জীবনের ৫৫টি বছর পাহাড়ের মানুষের হাসি-কান্না-আনন্দ, সুখ-দুঃখসহ এই পার্বত্য অঞ্চলের উন্নয়ন-অগ্রগতি-বঞ্চনার কথা তাঁর শাণিত কলমে জাতির সামনে তুলে ধরার পাশাপাশি পাহাড়ের শান্তি প্রক্রিয়ায় তিনি অসামান্য অবদান রেখেছেন। এতে করে সাংবাদিক হিসেবে সারা দেশে পরিচিতি লাভ করেছে।

সুধী সংলাপ শেষে এ কে এম মকছুদ আহমেদকে সাংবাদিকতায় ৫৫ বছর পূর্ণ করায় জেলা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও স্থানীয় সামাজিক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ও শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com