1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 1:19 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

‘পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, November 17, 2024

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’ তথা বিএসসি’র উদ্যোগে পর্যটন নগরী খ্যাত রাঙামাটিতে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ‘পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

রাঙামাটির ‘গ্রীণ ক্যাসেল’ হোটেলের হলরুমে অনুষ্টিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন বিএসসি’র উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ফজুলল কাদের চৌধুরী।


তবে প্রায় তিনঘন্টা ধরে চলা ওই সেমিনারের শুরুতেই একটানা ৫৫ বছর ধরে দৈনিক ইত্তেফাকে কর্মরত, স্থানীয় দৈনিক গিরি দর্পনের সম্পাদক রাঙামাটির প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদকে বিএসসি’র পক্ষ থেকে এক নান্দনিক আয়োজনে ‘সংবর্ধনা’ দেয়া হয়।


এসময় বিএসসি’র পক্ষ থেকে তুমুল করতালির মধ্য দিয়ে তাঁকে ‘রত্ন সাংবাদিক’ উপাধিতে ভূষিত করে অনুষ্ঠান সভাপতি একটি উত্তরীয় পরিয়ে দেন। পাশাপাশি তাঁর হাতে একটি আকর্ষণীয় ‘সম্মাননা স্মারক’ তুলে দেয়া হয়।


পরে বিএসসি’র উদ্যোগে কেন তাঁকে এই প্রথম ‘রত্ন সাংবাদিক’ খেতাবে ভূষিত করে সংবর্ধনা দেয়া হয়, তার একটি অসাধারণ ‘ঘোষণাপত্র’ পাঠ করা হয়।
এ সময় মঞ্চে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোষণাপত্রের রচয়িতা, বিএসসি’র প্রধান উপদেষ্টা অনুসন্ধ্যানী সাংবাদিক সাইদুর রহমান রিমন,
রাঙামাটির পুলিশ সুপার (ট্যুরিষ্ট পুলিশ) আদনান তাইয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা, দ্য ডেইলি কমার্শিয়ার টাইমস সম্পাদক লায়ন সুজিত দাশ ও দৈনিক আলোকিত চট্টগ্রাম সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ আকবরী।


বিএসসি’র ‘যুগ্ম আহবায়ক’ প্রতিদিনের বাংলাদেশে কর্মরত সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর প্রাণবন্ত সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টিভির রাঙামাটি প্রতিনিধি, বিএসসির অন্যতম যুগ্ম আহবায়ক সেমিনারের সমন্বয়ক মো. কামাল উদ্দিন।


পরে ‘পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক’ তিনঘন্টা ধরে চলা দুর্দান্ত এক সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় পর্যটন উদ্যোক্তা, অনলবর্ষী বক্তা বাদশা ফয়সাল, রাঙামাটিতে কর্মরত বাংলাভিশনের জেলা প্রতিনিধি নন্দন দেবনাথ, দৈনিক বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি শান্তিময় চাকমা, চ্যানেল news24 ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু, নাইকংছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুর রশিদ, বিএসসি’র দুই যুগ্ম আহবায়ক সোহাগ আরেফিন, হায়দার হোসেন, সদস্য নাছির উদ্দিন পল্লব, আবদুল আহাদ, গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ।
বক্তারা তাঁদের দীর্ঘ বক্তব্যে রাঙামাটিতে পর্যটন বিকাশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তা বিধান সহ বেশ কিছু সময় উপযোগী ‘সুপারিশ’মালা খোলামরলা ভাবে তুলে ধরেন।
সেমিনার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীতে পরিবেশন করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com