চট্টলার কণ্ঠ ডেস্কঃ পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে ছয়টি মামলা দয়ের করা হয়েছিল। ওই ছয় মামলার কার্যক্রম বাতিল করেছেন হাইকোর্ট।
বুধবার মামলা ছয়টি বাতিলের রুল শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া ও আইনজীবী আজমল হোসেন।
আইনজীবী মো. কামাল হোসেন আজ জানান, ২০১০ সালে এ্যানির বিরুদ্ধে শাহবাগ থানায় পাঁচটি ও ধানমন্ডি থানায় একটি মামলা হয়। তার বিরুদ্ধে মামলাগুলোতে পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছিল।
পরে এসব মামলা বাতিলে হাইকোর্টে আবেদনের পর রুল জারি করা হয়। রুলের শুনানি শেষে ছয়টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন