1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 1:08 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

ইউক্রেনে প্রতিদিন গড়ে ১,৫০০ রুশ সেনা হতাহত: ব্রিটিশ প্রতিরক্ষা প্রধানের প্রতিবেদন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, November 10, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃইউক্রেন যুদ্ধে অক্টোবর মাসে রাশিয়ার সেনা হতাহতের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান টনি রাডাকিন। তার মতে, এ মাসে প্রতিদিন গড়ে ১,৫০০ রুশ সেনা নিহত বা আহত হয়েছে।  

রাশিয়া সাধারণত তাদের যুদ্ধে হতাহতের সংখ্যা প্রকাশ করে না। তবে রাডাকিন উল্লেখ করেন যে, অক্টোবর মাসে হতাহতের এ পরিমাণ ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ। তিনি বলেন, রাশিয়ার এখন পর্যন্ত প্রায় ৭ লাখ সেনা নিহত বা আহত হয়েছে। এই বিশাল যন্ত্রণা ও ক্ষতির মাশুল রাশিয়ার জনগণকে গুনতে হচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উচ্চাভিলাষের কারণে। 

রাডাকিন বলেন, রাশিয়া কিছু অঞ্চলে ভূমি লাভ করলেও এ ক্ষয়ক্ষতি কেবল সামান্য ভূখণ্ডের জন্যই হচ্ছে। তিনি আরো জানান, রাশিয়া এখন তাদের মোট বাজেটের ৪০ শতাংশের বেশি প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় করছে, যা রাষ্ট্রের ওপর বিশাল চাপ সৃষ্টি করছে।  

ইউক্রেনের পক্ষে লড়াইয়ে যুক্তরাজ্য শক্তিশালী সমর্থন দিয়ে আসছে। দেশটি এখন পর্যন্ত ইউক্রেনকে বিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা, অস্ত্র এবং সৈনিকদের প্রশিক্ষণ দিয়েছে।  

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ইউক্রেনকে ‘অবিচল সমর্থন’ দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর পশ্চিমা দেশগুলোর ইউক্রেন সমর্থন অব্যাহত রাখা নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষাপটে এ আশ্বাস দেন স্টারমার।

রাডাকিন বলেন, যুক্তরাজ্য ইউক্রেনকে প্রয়োজনমতো সমর্থন দিতে প্রস্তুত থাকবে। তিনি আরও জানান, প্রেসিডেন্ট পুতিনের জন্য এটি একটি বার্তা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য এটি আশ্বাস।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com