মিজানুর রহমান:কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে সড়কের পাশ থেকে এক ইটভাঙা নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শিকলবাহা জামালপাড়া এলাকার (পিএবি সড়ক) এর পাশ থেকে লাশটি উদ্ধার করে কর্ণফুলী থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।
উদ্ধার হওয়া ওই নারী হলেন-সুনামগঞ্জ জেলার রঙ্গাছড়ি এলাকার আবু মিয়ার মেয়ে সালেহা খাতুন (২৫)। সে বর্তমানে শিকলবাহা জামালপাড়া এলাকার বকুল চেয়ারম্যান বাড়ি এলাকায় বসবাস করত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয় অজ্ঞাত হিসেবে। পরে তাঁর পরিচয় শনাক্ত হয়। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর কারণ জানা যাবে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, রাস্তার পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করেন। তারা জানিয়েছেন ওই নারী বিভিন্ন এলাকায় ইট ভাঙ্গা শ্রমিকের কাজ করতেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন