1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 11:26 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

বয়সসীমা ৩৫, প্রজ্ঞাপনের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা 

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, October 22, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আমরণ অনশন করছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালেও রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে তাদের অবস্থান নিতে দেখা যায়। সোমবার থেকে তারা এই কর্মসূচি শুরু করেন।শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি অনুযায়ী প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।

আন্দোলনকারীরা জানান, গত ১২ বছর ধরে শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাদের কথা শোনা হচ্ছে না। দাবি আদায়ে বেকার এসব শিক্ষার্থী কর্মসূচি পালন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসেন। বারবার আন্দোলন করতে রাজপথে নামতে চান না তারা। তাই এবার প্রজ্ঞাপন নিয়েই বাড়ি ফিরবেন। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না বলে জানান। 

এর আগে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জাতীয় জাদুঘরের সামনে অবস্থান শুরু করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ৯টার দিকেও প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী আন্দোলন করছিলেন। 

এদিন ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদের অন্যতম সংগঠক মো. হারুন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিটি বয়স বাড়ানোর সুপারিশ করলেও এখনো প্রজ্ঞাপন জারি করেনি সরকার। আমরা গত রোববার আল্টিমেটাম দিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা হয়নি। আমরা আর রাস্তায় থাকতে চাই না, পড়ার টেবিলে ফিরে যেতে চাই। তাই যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা না হচ্ছে, আমরা শাহবাগ ছাড়ছি না। ইতিমধ্যে প্রায় ২৫ জন ৩৫ প্রত্যাশী অনশনে বসেছেন।’ 
 
এদিন সকালে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। দিনভর চলে তাদের আন্দোলন। এ সময় নানা স্লোগান দিতেন থাকেন তারা। সেগুলোর মধ্যে—‘আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন’, ‘৩২-৩৩ বুঝি না,৩৫ ছাড়া মানি না’, ‘২৪ এর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’। সন্ধ্যায় অনশন শুরু করেন বেশ কিছু আন্দোলনকারী।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, সকাল থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করায় আইনশৃঙ্খলা বিঘ্ন হচ্ছে না। তাই কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে না।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com