চট্টলার কণ্ঠ ডেস্কঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েলকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওসমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওসমান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্ণফুলী উপজেলাধীন ১ নম্বর চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েলকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হল।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন